সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাটিরাঙ্গায় করোনা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ কর্মশালা-অনুষ্ঠিত

ICRC ও BDRCS এর সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুন) মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ মহামারী এবং বাংলাদেশে এর সংক্রমণের কারণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইসিআরসি (ICRC)’র সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন
মোঃ জাকির হোসেন (WASH Officer,CHT WASH Project, CD Dept. NHQ) এবং রাতুল চাকমা (WatHab Engineer Field Khagrachhari, ICRC)

এই সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান (স্যানেটারি ইন্সপেক্টর),সিনিয়র নার্স নুনুপ্রু চৌধুরী,মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান ও IPC-PHASE ফোকাল কমল কৃষ্ণ দে সহ হাসপাতালের পরিস্কার ও পরিচ্ছন্ন কর্মীবৃন্দ।

এই প্রকল্পের আওতায় স্বাস্থ্য কেন্দ্রে হাত ধোঁয়া ব্যবস্থার মান উন্নয়ন, ব্যবহৃত পিপিই বর্জ ব্যবস্থাপনা, জীবাণুনাশক কার্যক্রমের জন্য হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়।

এই প্রকল্প কার্যক্রমের বাস্তবায়ন ও মনিটরিং এর কাজে যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা ইউনিট খাগড়াছড়ি ব্রাঞ্চের প্রশিক্ষণপ্রাপ্ত যুব সেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...