বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আলীকদমে নির্মাণাধীন স্কুলের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি :

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে নির্মাণাধীন ‘চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে পড়ে আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে একজন শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই আব্দুল মোতালেব সুমন এবং আলীকদম থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দিন সরকার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল্লাহ আল মামুন রেপারপাড়ি এলাকার আলী নেওয়াজের ছেলে।

জানা গেছে, নিহত শ্রমিক চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ নির্মাণাধীন বিদ্যালয় ভবনের ৪র্থ তলা থেকে নিচে পড়ে যান তিনি।

নির্মাতা প্রতিষ্ঠান নির্মাণ কাজে শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়নি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আব্দুল মোতালেব সুমন জানান, এ বিষয়ে তাদের কোন অভিযোগ নেই। জেলা মেজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষ তারা পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন করতে ইচ্ছুক।

জানতে চাইলে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় আলীকদম থানার ওসি মো. নাছির উদ্দিন সরকার জানান, নিহত শ্রমিকের লাশ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...