বুধবার, ২৭ মে ২০২৬

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

চট্টগ্রাম নিউজ ডটকম

দিনাজপুরের হিলিতে তিনদিনের ব্যবধানে খুচরা বাজারে ৭ থেকে ৮ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। গত তিনদিন আগে দেশি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হয়েছিল ৩৮ থেকে ৪০ টাকা।

বর্তমানে সেই পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা দরে। অন্যদিকে দাম কমে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাজারে গিয়ে এ তথ্য জানা যায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আমিরুল ইসলাম জানান, প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি হচ্ছে। সেই তুলনায় আমাদের আয় বৃদ্ধি হচ্ছে না।

গত তিনদিনের তুলনায় হিলি বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে ২০ টাকার মধ্যে প্রতি কেজি পেঁয়াজের দাম থাকলে আমাদের সাধারণ মানুষদের সুবিধা হতো।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা শাহাবুল ইসলাম জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণেই কমেছে দাম। আমদানি বেশি হলে আরও দাম কমতে পারে বলেও জানান তারা।

তবে বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি হওয়া ক্রেতারা পেঁয়াজ বেশি করে কিনছেন। হিলি কাস্টমসের তথ্যমতে চলতি সপ্তাহের রোববার ভারতীয় ১০ ট্রাকে ২৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০)...