বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রামগড়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

চট্টগ্রাম নিউজ ডটকম

২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে সারাবিশ্বের ন্যায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাষা শহিদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় রামগড়ে উদযাপিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে বৃষ্টি উপেক্ষা করে রাত ১২.১ মিনিটে লেকপাড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রামগড় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ,রামগড় থানা, রামগড় পৌরসভা, রামগড় প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড, লেডিস ক্লাব, হর্টিকালচার সেন্টার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাজার পরিচালনা কমিটি, ত্রিপুরা কল্যাণ সংসদ, রাজনৈতিক দল, সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়। শেষে শহীদ মিনার প্রঙ্গনে শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত, এসিল্যান্ড উম্মে হাবিবা মজুমদার, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুজ্জামান, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, প্রমূখ।

এছাড়া দিবসটি উদযাপনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকল সরকারী -আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...