বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঝুঁকিপূর্ণ ‘আয়ুব বিবি সড়কের ‘প্রবেশমুখ’

সিনিয়র প্রতিবেদক :

চট্টগ্রাম কর্ণফুলীর মইজ্জ্যারটেক চত্বর হতে পুরাতন ব্রিজঘাট ফেরিঘাট যাওয়ার পথে আয়ুব বিবি সংযোগ সড়কের প্রবেশমুখ স্থানীয়রা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সড়ক নামে পরিচিত এ রাস্তায় নতুন দুটি সেতুসহ সড়ক ৩৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ হওয়ার সুযোগে দু’পাশে থাকা স্থানীয় লোকজন দখলে-বেদখলে মেতে ওঠেছে। ফলে, আয়ুব বিবির মতো গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ও এখন মহা ঝূঁকিতে পড়েছে।

স্থানীয়রা জানান, মূলত অপরিকল্পিতভাবে সড়ক সংস্কার আর সংযোগ রাস্তাগুলোর প্রবেশমুখে অবৈধ দখলদার থাকায় স্কুল-কলেজ ও ব্যাংক সংলগ্ন এই এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

দ্রুত সময়ে অভিযান চালিয়ে এসব দখলদার ও ঝুঁপড়ি দোকান সমূহ উচ্ছেদ না করলে আয়ুব বিবি সড়কে যাতায়াত করা স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারীরা বিড়ম্বনার মুখোমুখি হবেন। এতে রাস্তারমুখ প্রশস্ত না করলে প্রতিনিয়তই মারাত্মক যানজট সৃষ্টি হবে, এবং দুর্ঘটনারও আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কোনো ধরনের টেকসই পরিকল্পনা ছাড়াই নির্মাণ করা হয়েছে সেতু ও সংযোগ রাস্তার প্রবেশমুখ। যানবাহনের অধিক ঘনত্বযুক্ত সড়ক থেকে সংযোগ রাস্তার প্রবেশের মুখে ওভারপাস নির্মাণের নিয়ম থাকলেও এ সড়কে তা মানা হয়নি। নির্মাতা সংস্থার এ অদূরদর্শিতার কারণেই এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চরপাথরঘাটার সৈন্যেরটেক ও খোয়াজনগরের সংযোগ রাস্তার চার প্রবেশমুখ।

সরেজমিনে দেখা গিয়েছে, আয়ুব বিবি সংযোগ সড়কের মুখে আবারো তৈরি করা হচ্ছে একাধিক দোকান ঘর। কোনো ধরনের লেন না থাকায় ভারী ও দ্রুতগামী যানবাহনগুলো সড়কটির সংযোগস্থলে এসে হঠাৎ করেই গতি কমাতে গেলে দুর্ঘটনায় পড়বে।

ওদিকে, সিডিএ’র জায়গায় দিনদুপুরে অবৈধ দখলদারেরা দোকান তৈরির চেষ্টা করলেও সিডিএ কিংবা স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ সেভাবে দৃশ্যমান হয়ে ওঠেনি। যদিও এভাবে সড়কের উপর দোকান তৈরি হলে আয়ুব বিবি সড়কের প্রবেশমুখে যানজট তীব্রতর হওয়ার পাশাপাশি দূর্ঘটনাও বাড়াবে।

মইজ্জ্যারটেকে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ জানান, মইজ্জ্যারটেক হতে পুরাতন ব্রিজঘাট ও বিএফডিসি সড়কে বৃহৎ লরি, কাভার্ড ভ্যান ও ঢাকামুখী ট্রাক গুলো যাতায়াত করে। সকাল থেকে দুপুরে এ সড়ক দিয়ে কারখানা ও মিল ফ্যাক্টরীতে প্রবেশ করে শত শত গাড়ি। ফলে, বিভিন্ন সংযোগ সড়কের প্রবেশমুখ বড় করার পাশাপাশি ওভারপাস বা ইউলুপ নির্মাণ করলে সমস্যার সমাধান হতে পারে।

চরথারঘাটা ইউনিয়নের খোয়াজনগর সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মোঃ জালাল ইকবাল বলেন, ‘আয়ুব বিবি সড়কের প্রবেশমুখ বড় ও সমতল করা অতিব জরুরী। তা না হলে পথে চলাচলকারী সবারই ভোগান্তি দিন দিন বাড়বে। আমরা এ বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা বলেছি। বরাদ্দ পেলেই কাজ শুরু করব।’

খোয়াজনগর গ্রামের যুবলীগ নেতা আব্দুর নুর বলেন, ‘স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য হলেও আয়ুব বিবি সড়কের প্রবেশমুখ থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা জরুরী। মুল সড়কের পাশে সিডিএ’র জায়গায় করা কয়েকটি দোকানঘর তুলে দিলে পুরো এলাকার লোকজন নিরাপদে চলাফেরা করতে পারবে। স্থানীয় প্রশাসন ও সিডিএ যেনো সেই ব্যবস্থা নেয়।’

সার্বিক প্রসঙ্গ জানিয়ে যোগাযোগ করা হলে দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, ‘সড়কে স্পিড ব্রেকার কিংবা সেতুর আশেপাশে প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। সড়কের পাশে সরকারি জায়গায় অযথা দোকান তৈরি করাও নিরাপদ না। করলে স্থানীয় প্রশাসন তা ব্যবস্থা নিতে পারে।’

তিনি আরো বলেন, চরপাথরঘাটার খোয়াজনগরে আগে দুই সেতু পুরাতন ছিল, রাস্তা ছোট ছিল এখন বড় করে নতুন সেতু হলো। স্পীডে গাড়ি যাবে তা স্বাভাবিক। সুতরাং সাধারণ মানুষদের সচেতনতা হওয়া ছাড়া কোন বিকল্প পথ নেই। তবে যানজটমুক্ত ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে নতুন সড়কে প্রয়োজন মোতাবেক আন্ডারপাস, ওভারপাস ও ইন্টারসেকশনে ইউলুপ নির্মাণ করা যায় কিনা চিন্তা রয়েছে।’

চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) এর সংশ্লিষ্ট শাখায় কর্মরত প্রকৌশলী মোহাম্মদ হাবিব জানান, ‘রাস্তার জায়গা দখল করে দোকান তৈরি করা হচ্ছে বলে আমরাও নানা অভিযোগ পাচ্ছি। কিন্তু বর্তমানে আমি ছুটিতে রয়েছি। আপনারা বিষয়টি সিডিএ’র নির্বাহী প্রকৌশলীকে জানাতে পারেন।’

জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) এর নির্বাহী প্রকৌশলী (নির্মাণ বিভাগ-১) কাজী কাদের নেওয়াজ বলেন, ‘মৌখিক ভাবে আমরাও নানা ধরনের অভিযোগ পাচ্ছি। কর্ণফুলীতে সিডিএ’র জায়গা দখল করে প্রতিনিয়ত দোকানঘর ও স্থাপনা তৈরি করা হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে সরেজমিনে গিয়ে দেখার জন্য আমাদের প্রকৌশলীদের জানানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে অভিযান চালানো হবে।’

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, ‘রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে দোকানঘর তৈরি করা যাবে না। যদিও এ বিষয়ে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। তবুও জনস্বার্থে বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম নিউজ / এম এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...