বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ভাষা আন্দোলনের চেতনায় দেশপ্রেম জাগ্রত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ভাষা আন্দোলন স্বাধীন বাঙালি জাতিসত্তার বীজ রোপন করেছিল। সেই বীজ পল্লবিত হয় ৬ দফা এবং ঊনসত্তরের গণ জাগরণ ও অসহযোগ আন্দোলন। তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

সেদিন যারা পরাজিত হয়েছিল তারা নিশ্চিহ্ন হয়নি। তারা ছোবল তুলছে। তাই একুশের চেতনায় বাংলাদেশকে জেগে উঠতে হবে। মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনোপলক্ষে নগরীর টিআইসি মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, দুরাচারী অপশক্তির ইন্ধনদাতারা নানা ষড়যন্ত্র করছে এবং বাংংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বসভায় কলঙ্কিত করছে। এরা জাতীয় বেঈমান, এদের ক্ষমা নেই।

আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, ভাষা আন্দোলনের চেতনাগত অর্জন আমরা অর্জন করতে পারিনি। যদি পারতাম কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য খাদ্য ও ভোগ্যপণ্যের দাম বৃদ্ধিতে ব্যবসায়ী সিন্ডিকেট হতো না।

আসলেই সামগ্রিকভাবে দেশপ্রেমের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণ না হলে সকল অর্জন ব্যর্থ হবে। তিনি আরো বলেন, আত্মঘাতী পারস্পরিক বিভেদ-বিরোধ পরিহার করে সাংগঠনিক স্থিতি, শৃঙ্খলা ও নৈতিক দায়বদ্ধতা, আমরা ভাষার চেতনাকে জাগ্রত করে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম, থানা আওয়ামী লীগের ছিদ্দিক আলম, আলহাজ্ব ফয়েজ আহমদ, আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, ওয়ার্ড আওয়ামী লীগের ছালেহ আহমদ চৌধুরী, মো: আতিকুর রহমান, কবি আকবর হোসেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, সম্পাদমন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান ছিদ্দিকী, হাজী মো: হোসেন, হাজী জহুর আহমেদ, জোবাইরা নার্গিস খান, আবদুল আহাদ, আবু তাহের, ডা: ফয়সাল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য আবুল মনসুর, ছৈয়দ আমিনুল হক, কামরুল হাসান বুলু, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী, জাফর আলম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, মহব্বত আলী খান, হাজী বেলাল আহমেদ, মোরশেদ আকতার চৌধুরীসহ ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণ। সভার শুরুতে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন আলহাজ্ব পেয়ার মোহাম্মদ।

আগামীকাল সকাল ৯টায় দারুল ফজল মার্কেট চত্বরে জমায়েত শেষে প্রভাত ফেরী করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...