শনিবার, ২ মে ২০২৬

বহু অভিযোগ প্রমাণিত হওয়ায় শরীফ উদ্দিন অপসারিত :দুদক সচিব

বহু অভিযোগ প্রমাণিত হওয়ায় শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন। তিনি জানান, কারও চাপে পড়ে তাকে চাকরিচ্যুত করা হয়নি। তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। তাকে চাকরিচ্যুত করার বিকল্প ছিল না বিধায় তাকে বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার (২০ ফেব্রুয়ারি) দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
সম্প্রতি ডিএডি মো. শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়েই আজ দুদকের পক্ষে লিখিত বক্তব্য দেন সচিব। সেখানে বলা হয়, শরীফ উদ্দিনের বিষয়ে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ কমিশনে আসায় তাকে অপসারণ করতে হয়েছে। সেসব অভিযোগের কিছু সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।

দুদক সচিব বলেন, দুর্নীতি দমন কমিশনের কর্মচারীদের অসদাচরণ ও অন্যান্য অপরাধের জন্য শৃঙ্খলা ও আচরণ বিধি রয়েছে। দুদক (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪(২) বিধিতে কোনো কারণ দর্শানো ছাড়াই অপসারণের বিধান রয়েছে। প্রতিষ্ঠানের প্রকৃতি অনুযায়ী দুদক ছাড়াও দেশের অনেক দফতরে এ ধরনের আইন ও বিধি বিদ্যমান। সে দফতর বা প্রতিষ্ঠানগুলোও শৃঙ্খলার স্বার্থে প্রয়োজনে তা প্রয়োগ করে। শরীফ উদ্দিনের ক্ষেত্রেও তাই করা হয়েছে।

দুদক ৫৪(২) বিধি অত্যন্ত সীমিত ও অপরিহার্য ক্ষেত্রে প্রয়োগ করে জানিয়ে সচিব বলেন, কমিশনের শৃঙ্খলা ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থেই শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে। কমিশনের সভায় বিস্তারিত আলোচনার পরই এ সিদ্ধান্ত নেয়া হয়। অপসারণের আদেশ জারির পর থেকেই বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় বিষয়টি প্রচারিত হচ্ছে। মূলত একতরফা তথ্যের ভিত্তিতেই এসব সংবাদ প্রচারিত হচ্ছে বলে উল্লেখ করেন দুদক সচিব। তিনি বলেন, যা প্রচারিত হচ্ছে তা প্রকৃত ঘটনার বিপরীত।

সচিব বলেন, নিজের অপরাধ ও কর্মের দায় থেকে রক্ষা পাওয়ার জন্য শরীফ উদ্দিন কিছু মামলাকে গুরুত্বপুর্ণ বলে প্রচার করে ঐসব মামলা বা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের অতি গুরুত্বপূর্ণ হিসাবে মূল্যায়ন করেছেন। গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি হিসাবে দাবী করে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন, তাই প্রভাবশালীদের চাপে তাকে অন্যায়ভাবে তাকে অপসারণ করা হয়েছে বলে তিনি দাবী করেছেন। গণমাধ্যমগুলোও সেটাই প্রচার করছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে সচিব বলেন, আপনাদের পরিস্কারভাবে বলতে চাই, দুর্নীতি দমন কমিশন কোন প্রভাব আমলে নেয় না এবং প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। শরীফ উদ্দিনের বিষয়ে সুনির্দিষ্ট বহু অভিযোগ কমিশনে জমা পড়েছে। এর মধ্যে রয়েছে, কোনো অনুসন্ধান বা তদন্তের দায়িত্ব পাওয়া মাত্র দুদকের অনুসন্ধান ও তদন্ত নির্দেশিকা অনুসরণ না করে নিজের খেয়ালখুশি মত কাজ করতেন শরীফ উদ্দিন।

অনুসন্ধান বা তদন্তকাজ পরিচালনার সময় তিনি অভিযোগের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়, এমন অনেক ব্যক্তিকে নোটিশের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে ডেকে এনে তাদের হয়রানি করতেন, যার প্রমাণ দুদকের কাছে রয়েছে।
অনুসন্ধান ও তদন্তের স্বার্থে কোনো ব্যক্তির ব্যাংক একাউন্ট ফ্রিজ বা নো ডেবিট করার প্রয়োজন হলে তার জন্য আইন ও বিধিতে সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কমিশনের সম্মতিতে আদালতের আদেশেই কেবল কোনো একাউন্ট ফ্রিজ করা যায়। কিন্তু শরীফ উদ্দিন এ নিয়মের তোয়াক্কা করতেন না এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাতেনও না।

ব্রিফিংয়ে জানানো হয়, দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ কর্মরত থাকাকালে শরীফ উদ্দিন আদালতের অনুমতি ছাড়াই একটি বেসরকারি ব্যাংকের হিসাব নো ডেবিট করার নির্দেশ নে। এর বিরুদ্ধে রিট করা হলে আদালতও বলেন যে, কমিশনের অনুমোদন ছাড়া কোনো অ্যাকাউন্টের অর্থ নো ডেবিট করার ক্ষমতা দুদকের তদন্তকারী কর্মকর্তার নেই। ফলে শরীফ উদ্দিনের এ কার্যকলাপ ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার পর্যায়ে পড়ে।
দুদক সচিব জানান, কমিশনকে পাস কাটিয়ে ও আদালতের অনুমতি না নিয়েই দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ১৮ লঙ্ঘণ করে লিখিতভাবে ২৫টি ব্যাংক হিসাব ও মৌখিকভাবে আটটিসহ মোট ৩৩টি ব্যাংক হিসাব জব্দ বা ফ্রিজ করেছেন শরীফ উদ্দিন। যার ফলে ভুক্তভোগিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; যা কমিশনকে বিব্রত করেছে।

শরীফ উদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে তার জবানবন্দি গ্রহণের জন্য দফতরে ডেকে নির্মমভাবে মারধরের অভিযোগও কমিশনের কাছে এসেছে বলে জানান সচিব। তিনি বলেন, শারীরিক নির্যাতনের শিকার ওই ব্যক্তির অভিযোগ তদন্তে প্রমাণিতও হয়েছে। এমন আরো অভিযোগ থাকলেও শরীফের বেপরোয়া মনোভাবের কারণে কেউ প্রকাশ্যে বা লিখিতভাবে অভিযোগ জানাতে সাহস করেননি।

এছাড়াও তার নিজের ভাই ও নিকটাত্মীয়কে প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে কর্ণফুলি গ্যাস কোম্পানীতে চাকরি দেয়ার অভিযোগেরও প্রমাণ মিলেছে বলে জানান সচিব। তিনি বলেন, অবৈধ অর্থ উপার্জন, অনুসন্ধানের নামে হয়রানি, প্রভাব খাটিয়ে নিজের শ্বাশুড়ীর নামে অবৈধ গ্যাস সংযোগসহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ প্রমাণ হয়েছে। এমনকি পটুয়াখালীতে অবস্থানকালে দুদকের পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগও পাওয়া গেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

দুদক সচিব বলেন, গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ যাই হোক না কেন, দুদকের অনুসন্ধান ও তদন্তের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মচারীই নির্ভয়ে ও নির্মোহভাবে দায়িত্বপালন করে থাকেন। কিন্তু শরীফ উদ্দিন তা করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। সে কারণেই তার বিষয়ে ব্যবস্থা নিয়েছে দুদক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...