বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বড় ভাইয়ের প্রেমিকাকে অপহরণ করে গ্রেপ্তার ছোট ভাই!

বড় ভাইয়ের প্রেমিকাকে অপহরণ করে ছোট ভাইয়ের বিয়ে করার অভিযোগে মো. ফরহাদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর বায়েজিদ থানার কানন আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদ সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার মাহফুজুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, ফয়সাল ও ফরহাদ দুই জন আপন ভাই। ১৪ বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রীর সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বড় ভাই ফয়সালের। কথা হয় দু’জনে পালিয়ে বিয়ে করবে। পরিকল্পনা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি কোভিড-১৯ টিকা দেয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে ছোট ভাই ফরহাদের সাথে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম আসে। কথা ছিল, ফয়সাল পরে চট্টগ্রাম এসে বিয়ে করবে।পরে অপহরণের ঘটনায় সন্দীপ থানা পুলিশ বড় ভাই ফয়সালকে গ্রেফতার করলে তার পরিবার ছোট ভাই ফরহাদকে ভিকটিমসহ ফিরে আসতে বলে। কিন্তু ফরহাদ ওই কিশোরীকে নিয়ে প্রথমে হাটহাজারী আদর্শগ্রাম পরে পাহাড়ি সন্দীপপাড়া এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেয়। এসময় ফরহাদ ভুক্তভোগি কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। একপর্যায়ে তাকে ফুসলিয়ে ছলিমপুর ছিন্নমূলের এক কথিত কাজির সহায়তায় বিয়ে করে। এ ঘটনায় ওই ছাত্রীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে ফরহাদকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার জানান, ১৪ বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রীর সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বড় ভাই ফয়সালের।পরে ছোট ভাই ফরহাদ বড় ভাইয়ের কথা বলে নবম শ্রেণি পড়ুয়া কিশোরীকে অপহরণ করে বিয়ে করেন।কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করা হয়েছে।এসমসয় ভিকটিম কিশোরীকেও উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...