বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আলীকদমে ৫৭ বিজিবির শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ, আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে ২০ ফেব্রুয়ারি (রবিবার) স্থানীয় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র (কম্বল, শাড়ি ও লুঙ্গি) বিতরণ হয়েছে।

এছাড়াও দুঃস্থ রোগীদেও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা শেষে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

রবিবার সকাল দশটায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদর দপ্তরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, বান্দরবান। এ সময় আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানান, স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় দুঃস্থ-অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী মিলে ৭৫০ পরিবারের মাঝে ২৫০টি শীত কম্বল, ২৫০টি শাড়ি ও ২৫০টি লুঙ্গি বিতরণ করা হয়েছে।

এছাড়াও আলীকদম ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারের তত্ত্বাবধানে মেডিক্যাল ক্যাম্পেইনে আড়াই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা শেষে ওষুধ প্রদান করা হয়।

জানা গেছে, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বান্দরবানের দূর্গম অঞ্চল হিসেবে খ্যাত থানচি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি ক্যাম্পগুলোর দায়িত্বে রয়েছে। ৫৭ বিজিবি আলীকদম ও থানচির দুর্গম জনপদের বাসিন্দাদের আস্থা অর্জনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...