বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চুরিতে বাধা দেওয়ায় ৩ আনসারের উপর হামলা

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রাম মিরসরাইয়ে অবস্থিত বিএসআরএম কারখানার রিপেয়ার টুলস চুরি করতে আসার অভিযোগ উঠেছে ৩০-৩৫ জনের অজ্ঞাত একটি চোর চক্রের বিরুদ্ধে।

এইসময় চোরদের ইট পাটকেলের আঘাতে দায়িত্বে থাকা ৩ আনসার সদস্য আহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত ইস্পাত নির্মাণ প্রতিষ্ঠান বিএসআরএম কারখানার উত্তর পূর্বাংশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এসময় তারা বিএসআরএম কারখানার ভিতরে থাকা সিজদা মোটরর্সের দুটি ক্রেন ষ্টোবার, ৬ টি ক্রেনের টার্চ পাইচ ও দুটি ড্রাম ট্রাকের বামপার নিয়ে যাহার আনুমানিক মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা।

আহতরা হলেন, বি-বাড়িয়া জেলার বাঞ্চারমুর থানার মীরপুর এলাকার মলিন্দ চন্দ্র দাসের ছেলে রামধন চন্দ্র দাস, লক্ষীপুর জেলার রামগতি থানার বড়খেরিয়া এলাকার আব্দুর রবের ছেলে মিজানুর রহমান ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ছবি মেম্বার পাড়া এলাকার বজলু মিয়ার ছেলে মো. মফিজুল ইসলাম।

সোনাপাহাড় বিএসআরএম কারখানার সহকারী ব্যবস্থাপক মো. ফয়েজ উল্লাহ বলেন, গত শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় অজ্ঞাত ৩০-৩৫ জনের একটি চোর চক্রের সদস্য চুরি, রামদা, চাপাতি ও লোহার রড নিয়ে আমার প্রতিষ্ঠানে চুরির উদ্দেশ্যে আসে। এসময় তাদেরকে দায়িত্বে থাকা আনসার সদস্যরা কেন আসছে ভিতরে জিজ্ঞেস করিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং তিনদিক থেকে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ৩ আনসার সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর থেকে চিকিৎসা শেষে বিএসআরএম কারখানার আনসার ব্যারেকে রাখা হয়েছে। যদি এই বিষয়ে থানায় কোন মামলা দায়ের করা হয় তাহলে আনসার বাহীনির উপর ভবিষ্যতে হামলা করা হবে বলে হুমকি দিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. আবুল খায়ের বলেন, উনারা থানায় এসেছেন, তবে এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম নিউজ / সাফায়তে / এম এম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...