বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনা; এবার কেড়ে নিলো দায়িত্বরত পুলিশ কর্মকর্তার প্রাণ

নিজস্ব প্রতিবেদক :

সড়ক দুর্ঘটনায় এবার কেড়ে নিলো হাইওয়ে পুলিশে কর্মরত পুলিশ কর্মকর্তা (উপ- পরিদর্শক) মোহাম্মদ জাহাঙ্গীর এর প্রাণ।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দিতে দায়িত্বরত অবস্থায় মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ চট্টগ্রাম নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন

কুমিল্লা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, এসআই জাহাঙ্গীর দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট নিরসন ও নিরাপত্তায় দায়িত্ব পালন করে আসছিলেন।

ডিউটিরত অবস্থায় সড়ক পারাপারের সময় রাত ১টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসপি।

নিহত এসআই জাহাঙ্গীর শেরপুর সদর উপজেলার এদাদিয়া গ্রামের মরহুম কাজিম উদ্দিনের ছেলে। ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...