সারাবিশ্বে ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ১০ হাজার ২৬৮ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে এ ভয়ংকর ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪২ কোটি ২১ লাখ ১২ হাজার ৩২৩ জন শনাক্ত হয়েছে। এবং ৫৮ লাখ ৯২ হাজার ৫৬১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে।
প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
চট্টগ্রাম নিউজ / এম এম
