বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রোববার চট্টগ্রা‌মে শুরু হ‌চ্ছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতি‌বেদক

মু‌জিব ব‌র্ষে বঙ্গবন্ধু‌কে নি‌বে‌দিত ক‌রে রোববার চট্টগ্রা‌মে শুরু হ‌চ্ছে অমর একুশে বইমেলা ২০২২।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চম্বরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে ২০ ফেব্রুয়ারি থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চম্বরে শুরু হ‌চ্ছে এ অমর একুু‌শে বই মেলা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ব‌লে জা‌নি‌য়ে‌ছে আ‌য়োজক ক‌মি‌টি।

১ লাখ ৩০ হাজার বর্গফুটে ২৫টি ডাবল ও ৭০টি সিঙ্গেল স্টল থাকবে।মেলা মঞ্চে প্রতিদিনই নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মেলার প্রতিদিনের আলোচনা সভায় বিচিত্র বিষয়ের সমাহার ঘটানো হয়েছে।

এবা‌রের মেলায় অনুষ্ঠানমালার ম‌ধ্যে রয়েছে- মাতৃভাষা দিবস, লোক উৎসব, রবীন্দ্র উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বিতর্ক উৎসব, নজরুল দিবস, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন, মরমী উৎসব, আবৃতি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, লেখক সমাবেশ উৎসব, যুব উৎসব, পেশাজীবি সমাবেশ, ঐতিহাসিক ৭ মার্চের আলোচনানুষ্ঠান, ছড়া উৎসব, চাটগাঁ উৎসব অনুষ্ঠিত হবে, সমাপনী অনুষ্ঠান- ১০ মার্চ। দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ প্রতিদিনের বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন। তবে কোভিডের কারণে সচেতনভাবে অনুষ্ঠান সূচি উদযাপন করা হবে। এজন্য মেলার প্রবেশ মুখে থাকবে করোনা প্রতিরোধক বুথ।

এছাড়াও র‌য়ে‌ছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু কর্ণার। লেখক আড্ডাসহ নারী লেখক কর্ণার, শিশু কর্ণার এবং ওয়াইফাই জোন। এছাড়াও নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গন সিসিটিভি নেটওয়ার্কের আওতাভুক্ত থাকবে। কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বি‌শেষ চেয়ার।

সংবাদ সমেলনে উপস্থিত ছিলেন সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী, গবেষক জামাল উদ্দিন, কবি অভীক ওসমান, কবি কামরুল হাসান বাদল, সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...