মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উখিয়ায় বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশাকে যাত্রীবাহী বাসের চাপায় চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ যাত্রী।

উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মনির আহমদ (৪২) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোঁয়াপালং এলাকার সাবেক ইউপি সদস্য মৃত আকতার হোসেনের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক।

আহতরা হল- উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া এলাকার মৃত আলম শাহ’র ছেলে ছৈয়দ কাশেম (৬০), একই ইউনিয়নের পাগলির বিল এলাকার ছৈয়দ হোসেনের ছেলে রবিউল আলম (২১) এবং রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল হক (৪৫)। আহত অপর একজনের নাম ও পরিচয় জানা যায়নি।

ঘটনা হতাহতরা সকলেই দুর্ঘটনা কবলিত অটোরিকশাটির চালক ও যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক আব্দুস সামাদ বলেন, বৃহস্পতিবার রাতে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুংখালী এলাকায় কক্সবাজারমুখি ট্রাকের পিছনে থাকা অটোরিকশাকে একই মুখি যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, এতে অটোরিকশাটি ট্রাক ও বাসের চাপায় দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় অটোরিকশাটির চালকসহ ৫ জন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশিকুর রহমান বলেন, রাত সাড়ে ৯ টায় দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে অটোরিকশা চালক মনির আহমদ হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক আব্দুস সামাদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...