মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রামগড়ে হাইকোর্টের নির্দেশ অমান্য, ৩ ইটভাটাকে জরিমানা

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি :

খাগড়াছড়ির রামগড়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইটভাটা স্থাপন, কার্যক্রম পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে ৩টি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার, ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

জরিমানা করা ইটভাটাগুলো হলো – রামগড় পৌরসভার নুরজাহান ব্রিকসের মালিক মোঃ আব্দুল মান্নান, নুরুল ইসলাম ব্রিকসের নুরুল ইসলাম পাটোয়ারী ও হাজেরা ব্রিকসের মালিক হাফেজ আহমদ ভুইয়াকে ১ লক্ষ টাকা করে তিন মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইটের ভাটাগুলো ইট পোড়ানোসহ সকল কার্যক্রম চালাচ্ছে – এমন অভিযোগ পেয়ে বুধবার সন্ধ্যায় তিনটি ইটের ভাটায় অভিযান চালানো হয়। অভিযানে হাইকোর্টের নির্দেশ অমান্যের সত্যত্যা পাওয়ার পর তিন মালিককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি উপজেলার লাইসেন্সবিহীন ৯টি ইটের ভাটায় লাল পতাকা ও সাইনবোর্ড টাঙিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেন উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম নিউজ / শুভাশীষ / এম এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...