মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাড়ছে মৃত্যুর মিছিল, ৩ মাসে প্রাণ হারিয়েছে শতাধিক

মো. সাহাব উদ্দিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দিনদিন মৃত্যুর মিছিল বাড়ছে। প্রতি বছর এই মহাসড়কে দুর্ঘটনায় কমপক্ষে ৫শ’ জনের বেশি মানুষ প্রাণ হারাচ্ছে। গত তিনমাসে এই সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে এই সড়কে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য মতে-চলতি বছরে চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে। এক পরিসংখ্যান অনুযায়ী গত তিনমাসে শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিদ্যামান এই মহাসড়কে ভয়ঙ্কর ৮৪টি ব্লেক স্পট (দুর্ঘটনার বিপজ্জনক বাঁক) রয়েছে বলে জানান এই সড়কের পরিবহন চালক ও শ্রমিকরা। সড়কটি প্রশস্ত না হলেও বেপরোয়া গতিতে প্রতিদিন হাজার হাজার গাড়িতে করে হাজার হাজার পর্যটক কক্সবাজারে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ছে। সড়কের তুলনায় গাড়ি এবং যাত্রীর সংখ্যা ৪ গুণ বেশি। এতে করে এই সড়কে প্রতিদিনই বাড়ছে ভয়াবহ দুর্ঘটনা-সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল।

চট্টগ্রাম-কক্সবাজার পরিবাহন মালিক-শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, এই মহাসড়কে প্রতিদিন বৈধ বাস-ট্রাক (এসি-নন এসি বাস ও লোকাল ৫ শতাধিক, ট্রাকসহ অন্যান্য পিকআপ মিলে আরো ৫শ) চলে প্রায় ১ হাজারের মতো। অবৈধ গাড়ি চলে ২ হাজারের (অনুমোদন বিহীন নছিমন-করিমন, চার চাকার ট্রলি, ইজিবাইক সিএনজি, চার চাকার খোলা পিকআপ চলছে দেদারছে) মতো। সবমিলে প্রতিদিন ৩ হাজার গাড়ি চলাচল করে বলে জানান আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. ইয়াছিন। তিনি জানান, কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনায় প্রতিদিনই প্রাণ ঝড়ছে সড়কে। এর অন্যতম কারন হলো-খোলা ট্রাকে করে লবন পরিবহন। লবনের পানিতে রোড় পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটছে। অথচ খোলা লবন পরিবহ সরকারি ভাবে নিষিদ্ধ। প্রশাসনকে ম্যানেজ করে রাত থেকে ভোর পর্যন্ত খোলা ট্রাকে করে লবন পরিবহনের কারনে কক্সবাজার মহাসড়কে প্রতিদনই দুর্ঘটনা ঘটছে। তা ছাড়াও কক্সবাজার মহাসড়কে সরকারি ভাবে সড়ক ও জনপথ এবং হাইওয়ে পুলিশ কর্তৃক নির্ধারিত ৮৪টি ব্লেক স্পট (বিপজ্জনক বাক) রয়েছে। রয়েছে সরু ব্রিজ। বিভিন্ন এলাকায় বসছে হাট-বাজার। এগুলোর কারনে দুর্ঘটনা বাড়ছে-বাড়ছে মৃত্যুও।

এই ব্যাপারে সড়ক ও জনপথের দোহাজারী বিভাগীর নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ চট্টগ্রাম নিউজকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার বিদ্যমান মহাসড়কটি ৬ লাইনে প্রশস্ত করে উন্নীতকরনের জন্য জাইকা আগ্রহ প্রকাশ করে আমাদের কাছে (সওজের কাছে) একটি প্রস্তাব দিয়েছে। আমরা তাদের প্রস্তাব পেয়ে তাদেরকে বলেছি-এই ব্যাপারে বিস্তারিত আকারে প্রস্তাব দেয়ার জন্য। এদিকে চট্টগ্রাম-কক্সবাজার এক্সপ্রেসওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে বুয়েট। ১ বছর আগে তারা কাজ শুরু করেছে। বুয়েটের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হলে মন্ত্রণালয় এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিবে। তবে সাময়িক ভাবে আমরা দুর্ঘটনা কমানোর জন্য বাঁক গুলো সোজা করে দেয়ার উদ্যোগ নিয়েছি। প্রথমে আমরা বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা অংশ থেকে মইজ্জারটেক পর্যন্ত ৬ লাইনের সড়ক করছি। সেখান থেকে পটিয়া বাইপাস পর্যন্ত বাঁক গুলো সোজা করবো। এরপর পটিয়া থেকে দোহাজারী পর্যন্ত বাঁক গুলো সোজা করবো। এভাবে ধাপে ধাপে আমরা বাঁক গুলো সোজা করার উদ্যোগ নেবো। এটা স্বল্প মেয়াদী উদ্যোগ। এরপর দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে ৬ লাইনের সড়কের উদ্যোগও চলমান রয়েছে। পর্যটন নগরী কক্সবাজারের সাথে সারাদেশের লাখ লাখ পর্যটকদের যোগাযোগের একমাত্র মাধ্যম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি এখনো গ্রামীন সড়কের মতোই রয়ে গেছে। এই মহাসড়কটির উন্নয়নে এখনো কোন ধরনের কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। সারা বছরই দেশ-বিদেশের লাখ-লাখ পর্যটক সড়ক পথে কক্সবাজার যান। অথচ এতো গুরুত্বপূর্ণ মহাসড়কটি এখনো গ্রামীন সড়কের মতো দুই লাইনের সড়কই রয়ে গেল। বিদ্যমান মহাসড়কটি প্রশস্ত করে করে ৬ লাইনে উন্নীতকরণ এবং এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বলা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোন উদ্যোগ চোখে পড়েনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...