মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কলকারখানা পরিদর্শন কর্মকর্তার সা‌থে শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম নেতৃবৃন্দের সাক্ষাত

কবির স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে আরিফুল ইসলাম সুজন নামে একজন কাটার ম্যান কর্মরত অবস্থায় লোহার পাত পড়ার কারনে মারাত্মক আহত হয়ে কর্মস্থলেই মৃত্যুবরণ করেন। উক্ত দুর্ঘটনার পরবর্তী পত্রপত্রিকায় অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের ব্যাপারে জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের সাথে সাক্ষাত করেন।

ফোরামের প্রতিনিধি দলে ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এবং ফোরামের আহবায়ক তপন দত্ত, যুগ্ম আহবায়ক এবং জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি সফর আলী, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নুরুল আবসার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশের সমন্বয়ক শরিফুল ইসলাম, জাহাজ ভাঙ্গা শ্রমিক নেতা মোহাম্মদ আলী, বিএফটিউসির চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক কে এম শহিদুল্লাহ প্রমুখ শ্রমিকনেতা।

নেতৃবৃন্দ বলেন, ২০২১ সালে ১৩ জন শ্রমিক নিহত হয়েছে এবং ৫০ জনের বেশী শ্রমিক মারাত্মক আহত হয়েছে। ২০২২ সালে কবির স্টিল শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় প্রমাণ করে জাহাজ ভাঙ্গা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে মালিক পক্ষ এবং সংশ্লিষ্ট সরকারী দপ্তর সমূহ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, এত অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশে কাজ করার পরেও জীবন ধারণের মত মজুরি পাচ্ছেনা। ২০১৮ সালে সরকার কর্তৃক জাহাজ ভাঙ্গা শিল্প সেক্টরে শ্রমিকদের জন্য নিম্নতম মাসিক মজুরি ১৬০০০ টাকা ঘোষণা করা হলেও অদ্যাবধি কোন ইয়ার্ডেই নিম্নতম মজুরি বাস্তবায়ন হয়নি। ২ ঘণ্টা অন্তর আধা ঘন্টা করে বিশ্রাম দেয়ার কথা শ্রম আইনে উল্লেখ থাকলেও তা কার্যকর হচ্ছেনা। নেতৃবৃন্দ বলেন, দুর্ঘটনা হ্রাস করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক নিয়োগ করতে হবে একই সাথে শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক, সবেতন সকল ছুটি প্রদান করতে হবে।

তারা আইএলও কনভেনশন ১২১ অনুসরন করে লস অফ ইয়ার আর্ণিংস হিসাবে নিহত শ্রমিক আরিফুল ইসলাম সুজনের পরিবারকে কমপক্ষে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...