বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাতকানিয়া ইউপি নির্বাচনে ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার ২

সাতকা‌নিয়া ইউ‌পি নির্বাচনী সহিংসতায় ব্যবহৃত অস্ত্রসহ দুইজন‌কে গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে আ‌য়ো‌জিত প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এ তথ‌্য জানান।

‌গ্রেপ্তারকৃতরা হ‌লেন, মো. সামশুদ্দিন ওরফে নিশান (২০) ও জয়নাল আবেদীন ওরফে লেদাইয়া (৪৭)।

তাদের দুজনকেই সাতকানিয়ায় সপ্তম ধাপের খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাতকানিয়া ও নোয়াখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে ব‌লেও জানান এস‌পি।

পরে খাগরিয়া দারোগার বাড়িতে তল্লাশি চালিয়ে ধানের গোলার নিচে লুকানো ১টি একনলা বন্দুক, ১টি এলজি ও ২টি নীল রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়।এস এম রশিদুল হক বলেন, সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষ হয়ে কিছু দুষ্কৃতকারী সশস্ত্র ভূমিকা রেখেছিল।

রোববার দিবাগত রাতে তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...