বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নগরীর ২১ খাল খনন ও সংস্কারে সহায়তা করতে চায় জাইকা

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ২১ খাল খনন ও সংস্কারে কারিগরী সহায়তা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশে দাঁড়াতে চায় জাইকা।

আজ রোববার(১৪ ফেব্রুয়ারি) সকালে টাইগারপাসস্থ সিটি কর্পোরেশনের নগর ভবনে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সাথে তাঁর দপ্তরে জাইকা প্রতিনিধি দল সাক্ষাত করতে এলে তাদের এই আগ্রহরে কথা জানা যায়।

এ সময় জাইকার দক্ষিণ এশিয়ার বাংলাদেশ বিষয়ক ডেপুটি ডাইরেক্টর ইয়ামাবি শেইকো, ডেপুটি টিম লিডার ডাইরেক্টর হাসিমোতো ইউকিকা, ইতো ডায়সুকি, জাইকার উপদেষ্টা মি. নাত্তকি মাতসুমুরা প্রেগ্রাম ম্যানেজার আনিসুজ্জামান চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, স্থপতি আবদুল্লাহ আল ওমর উপস্থিত ছিলেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম বলেন, জাপান বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র। তাদের সহযোগীতায় বাংলাদেমের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে।তিনি বলেন, ইতোমধ্যে নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ৫৭টি খালের মধ্যে ৩৬টি খালের সংস্কার স্লুইচ গেইট নির্মাণসহ বিভিন্ন সংষ্কার কাজ চলমান আছে। আরো ২১টি খাল খনন তালিকার বাইরে আছে। এই খালগুলো খনন না হলে নগরীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়। এই ২১টি খাল সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানে তাঁরা প্রস্তুত বলে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...