সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আজ শিল্পকলায় মঞ্চস্থ হলো কথক থিয়েটারের নাটক “অস্পৃশ্য”

সবুজ অরণ্য

তখন উপমহাদেশ জুড়ে বিরাজ করছিল সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুন। দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগের প্রস্তুতিপর্বে শুরু হয়ে গেল হিন্দু- মুসলমানের অসহায় ছন্নছাড়া জীবন। আজাদীর এ ঊষালগ্নে সাম্প্রদায়িকতার নির্মম শিকার হয়ে অসংখ্য মানুষ নিজের বাস্তুভিটা ছেড়ে উদ্বাস্তু হয়ে ভেসে বেড়িয়েছে বিভিন্ন স্থানে। সেই ক্রান্তিলগ্নে ঢাকার এক পরিত্যক্ত বাড়ীতে আশ্রয় নেয় কলকাতার অডিট অফিসের কয়েকজন কর্মচারি। একেক জন একেক মন মানসিককতার হলেও দীর্ঘ দিন একই অফিসে কাজ করার সুবাধে সবার মধ্যে হৃদ্যতা সৃষ্টি হয়েছে। কিন্তু সাম্প্রদায়িকতার যে আগুন দাউ দাউ করে জ্বলছিল, তার লেলিহান শিখা সেই বাড়ীতে প্রবেশ করতে বেশি সময় লাগেনি। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।

খ্যাতিমান কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর গল্প “একটি তুলসী গাছের কাহিনী” অবলম্বনে গল্পের নাট্যরুপ দিয়েছেন
শিবলু চৌধুরী। আর নাটকটি নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত নাট্যাকার ও নির্দেশক শোভনময় ভট্টাচার্য।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি’২২) সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হলো কথক থিয়েটারের দর্শক নন্দিত ১২তম প্রযোজনা ‘অস্পৃশ্য’।

১৯৪৬ সাল। একেতো চলছে দেশ ভাগের উম্মাদনা। অন্যদিকে ধর্মীয় উগ্রবাদ। অন্ধবিশ্বাসে অন্ধ যেন মোদাব্বের আলী। একদিন যে বাড়ীতে তারা আশ্রয় নিয়েছে সে বাড়ির উঠোনে একটি তুলসী গাছকে দেখে বুঝতে পারল, তারা এক হিন্দুর বাড়িতে আশ্রয় নিয়েছে, তখন থেকে ছড়াতে শুরু করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প।

শুরু হয়ে যায় ধর্মীয় ভাবাবেগে আক্রান্ত শুভেন্দুর সাথে মোদাব্বেরের নগ্ন আচরণ। তারা ভুলে যায়, মাত্র ক’দিন আগে রক্তারক্তির ভয়ে নিজের আবাসস্থল ছেড়ে তারা পালিয়েছে, সেই একই কাজ তারা আবার করতে চলেছে।

এরই মধ্যে সাম্প্রদায়িকতার নির্মম শিকার হয়ে মা-বাবা ও ভাই হারিয়ে আসে শেফালি নামের এক অসহায় মেয়ে। সেই পরিত্যাক্ত বাড়িতে সেও হয়ে যায় আর একজন আশ্রিতা। কিন্তু সরকারের হুকুমে এত দিনের সুখের আবাস ছেড়ে সবাই যখন নিরাপদ আশ্রয়মূখী তখন অসহায় শেফালিও হতে চায় তাদের সাথী। আর ঠিক তখনই প্রত্যেকের চিন্তা-চেতনা ও চারিত্রিক রূপ স্পষ্ট হয়ে উঠে। যতই তারা নিজেকে শিক্ষিত, বিবেকবান, সচেতন আর উদারনৈতিক বলে দাবি করুক না কেন, মূলতঃ সবারই মনে রয়েছে সমাজের ভয় আর মনের সীমাবদ্ধতা। কেউই দায়িত্ব নিতে চায় না অসহায় শেফালির। তুলসী গাছের মত সেও তখন হয়ে উঠে সবার কাছে অস্পৃশ্য।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, জয় প্রকাশ চৌধুরী, সুশান্ত কুমার সেন, উত্তম কুমার বিশ্বাস, মুহাম্মদ শাহ্ আলম, বাপ্পী বড়ুয়া, নিলয় মুহাম্মদ, অনুপম পাল, তুহিনা মুনা, সাজেদা আকতার সাজু, ওবায়দুল হক সাগর, সুব্রত পাল, চয়ন বিশ্বাস, সালাউদ্দিন বাপ্পী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...