সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সিস্টেম লস কমানোর জন্য প্রিপেইড মিটারে যেতে আগ্রহী নয় ওয়াসা

চট্টগ্রাম নিউজ ডটকম

সেবা সংস্থা গুলোর মধ্যে পিডিবি, কর্ণফুলী গ্যাস কোম্পানী সবাই বিলিং সিস্টেমে আধুনিকায়ন প্রযুক্তি নির্ভরে চলে গেছে। প্রিপেইড মিটারের মাধ্যমে বিল আদায় করছে। অথচ চট্টগ্রাম ওয়াসাচট্টগ্রাম ওয়াসা এতো বিশাল বিশাল প্রকল্প গ্রহণ করলেও- সিস্টেম লস কমানোর জন্য প্রিপেইড মিটারে যেতে আগ্রহী নয়।

বর্তমানে চট্টগ্রাম ওয়াসার সিস্টেম লস ৩২ থেকে ২৮ শতাংশের মধ্যেই ঘুরপাক খাচ্ছে-এর নিচে আর নামছেনা। ফলে কর্ণফুলী আর হালদা থেকে উৎপাদিত পানির লাভ-কর্ণফুলী আর হালদাতেই চলে যাচ্ছে। রাজস্ব আয় আর্জিত হচ্ছেনা।

বর্তমান সরকারের ডিজিটাল তথ্য প্রযুক্তির এই সময়ে প্রতিটি সেবাধর্মী প্রতিষ্ঠান তাদের সেবা প্রদ্ধতি অটোমেশনে নিয়ে গেছে।

বিলিং সিস্টেমে আধুনিকায়ন নিয়ে এসেছে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শতভাগ রাজস্ব আয় করছে। কিন্তু চট্টগ্রাম ওয়াসার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। এই পর্যন্ত কোন বছরই ওয়াসা রাজস্ব আয়ে লক্ষ্যমাত্র অর্জন করতে পারেনি।

চট্টগ্রাম ওয়াসার রাজস্ব বিভাগের এক কর্মকর্তা জানান, যতদিন ওয়াসা অটোমেশন সিস্টেমে না যাবে এবং বিলিং সিস্টেমে আধুনিকায়ন করা না হবে ততদিন সিস্টেম লস কমবেনা-অর্জিত হবেনা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা।

হাজার হাজার কোটি টাকার বেশ কয়েকটি মেগা প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম ওয়াসা। এরমধ্যে তিনটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আরো ২টি প্রকল্পের কাজ চলছে। স্যুয়ারেজ প্রকল্পের কাজ শুরু হওয়ার পথে।

বর্তমানে চট্টগ্রাম ওয়াসা দৈনিক ৫০ কোটি লিটার পানি উৎপাদন করছে। কিন্তু এই উৎপাদিত পানির ২৮ শতাংশই সিস্টেম লসের নামে অপচয় হচ্ছে।

বিদেশী ঋণের টাকায় এসব প্রকল্পের উৎপাদিত পানির একটি বড়ো অংশ অপচয় হয়ে যাওয়ায় কারনে দাতা সংস্থার ঋণের কিস্তি পরিশোধের আগামীতে চট্টগ্রাম ওয়াসাকে হিমশিম খেতে হবে বলে জানান চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্যরা।

এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অঃ দাঃ) আল মেহেদী শওকত আজম জানান, চলতি বছরের ১ জুলাই থেকে তিনটি প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে। কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১ এবং গভীর নলকূপের দুটি প্রকল্পের কিস্তি শুরু হচ্ছে। এই তিনটি প্রকল্পের জন্য বছরে ৩০ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ৯৩০ টাকা পরিশোধ করতে হবে। কর্ণফুলী পানিসরবরাহ প্রকল্প-২ এবং মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধের সময় এখনো আসেনি।

তিনি জানান, আমাদের (চট্টগ্রাম ওয়াসার) প্রতি মাসে রাজস্ব আয়ের টার্গেট রয়েছে ১৩ থেকে ১৪ কোটি টাকা। কিন্তু আমাদের রাজস্ব আয় হয় ১২ কোটি টাকার মতো। মাঝে মাঝে কমেও যায়। বছরে ১৩০ কোটি টাকার মতো আয় হয়।

এই ব্যাপারে ওয়াসার সদ্য বিদায়ী বোর্ড সদস্য সাংবাদিক মহসিন কাজী জানান, চট্টগ্রাম ওয়াসার বার্ষিক যে কর্ম পরিকল্পনা নিয়েছে তাতে সিস্টেম লস ২৩ শতাংশে কমিয়ে আনার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু ওয়াসার বোর্ড সদস্যরা বলেছেন-সিসেটটম লস ২০শতাংশের মধ্যে নামিয়ে আনার জন্য।

চট্টগ্রাম ওয়াসার সিস্টেম লস ৩২ থেকে ২৮ শতাংশের মধ্যেই ঘুরপাক খাচ্ছে-এর নিচে আর নামেনা। এতো বিশাল সিস্টেম লসের মাঝেও আগামী জুলাই থেকে দাতা সংস্থার ঋণের কিস্তি শুরু হবে। বছরে ৩১ কোটি টাকার ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।

সার্বিক ভাবে প্রযুক্তি নির্ভর না হলে সিস্টেম লস কমবে না। পিডিবি, কর্ণফুলী গ্যাস কোম্পানী সবাই বিলিং সিস্টেমে আধুনিকায়ন পদ্ধতিতে চলে গেছে।

প্রিপেইড মিটারের মাধ্যমে বিল আদায় করছে। আর চট্টগ্রাম ওয়াসা এখনো পুরনো এনালগ সিস্টেমে রয়ে গেছে। তাতে সিস্টেম লস বাড়ছে। অটোমেশন এবং বিলিং সিস্টেমে আধুনিকায়ন দরকার। তা নাহলে কর্ণফুলীর পানি ঘুরে ফিরে কর্ণফুলীতেই চলে যাবে। প্রকল্পের সুফল এবং সেবা পাওয়া যাবেনা।

চট্টগ্রাম ওয়াসার পানির উৎপাদন বাড়ছে কিন্তু ডিস্ট্রিবিউশনে সুফল পাওয়া যাচ্ছেনা। বিলিং সিস্টেমে অটোমেশন করতে হবে তবেই সুফল পাওয়া যাবে-রাজস্ব আয় বাড়ছে। প্রথম ৫ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্র অর্জিত হয়েছে মাত্র ২৭ শতাংশ।

বছরে ২১৪ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার মধ্যে প্রথম ৫ মাসে যদি লক্ষ্যমাত্র ২৭ শতাংশ অর্জিত হয় তাহলে পুরো বছরে ৬৫ শতাংশের উপরে আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবেনা। এর জন্য চট্টগ্রাম ওয়াসাকে সার্বিক ভাবে প্রযুক্তি নির্ভর হওয়ার বিকল্প নেই বলে মনে করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...