সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এতে করে আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সমিতি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির মিলনায়তনে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৫ হাজার ৩০০ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জানা যায়, এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেল সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত ঐক্য পরিষদ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া স্বতন্ত্র থেকে সভাপতি পদে একজনসহ মোট ১৯টি পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সমন্বয়ের প্যানেল থেকে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুস সাত্তার সরওয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট রেজাউল করিম বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটার উপস্থিতিও যথেষ্ট আছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণ এবং গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...