শনিবার, ১৮ জুলাই ২০২৬

ট্রাকচাপায় ৫ ভাই নিহতের ঘটনায় মামলা

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নিহতদের ভাই প্লাবন চন্দ্র সুশিল বাদী হয়ে নাম না জানা মিনি ট্রাক চালককে আসামি করে মামলাটি করেন। মামলা নম্বর-১৫।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মারা যান ডুলাহাজরা ইউনিয়নের রিংভং হাসিনাপাড়ার বাসিন্দা সুরেশ চন্দ্র শীল। হিন্দু ধর্মের নিয়ম মেনে তাকে সৎকার করা হয় এবং সৎকার পরবর্তী আচার পালন করতে শুরু করেন সুরেশ চন্দ্র শীলের ছয় ছেলে ও দুই মেয়ে।

মৃত্যুর ১১ দিনে হওয়ার কথা বাবার শ্রাদ্ধ। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে আট ভাইবোন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে বসে কিছু আনুষ্ঠানিকতা সারছিলেন। ঠিক তখনই তাদের চাপা দেয় ট্রাকটি।

এতে ঘটনাস্থলেই প্রাণ যায় চার ভাইয়ের। এ ঘটনায় গুরুতর আহত অপর দুই ভাই ও দুই বোনকে উদ্ধার করে কাছের খ্রিস্টান হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে এক ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ দিকে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নিহত অনুপম শীল (৪৮), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০), চম্পক শীল (৩৮) ও সরণ শীলের (৪৬) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ওসি মোহাম্মদ ওসমান গণি জানান, মঙ্গলবার বিকেলে ঘাতক পিকআপটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে গাড়িটির চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে। যেহেতু মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। তারই সূত্র ধরে চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার খাগরিয়া...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায়...