রবিবার, ১৯ জুলাই ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতা: সাতকানিয়ায় গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২ জন গুলিবিদ্ধসহ বেশকয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কাঞ্চনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আনোয়ারুল উলুম মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো- আব্বাস উদ্দিন (৩২), কামরুল ইসলাম (৪০) ও আবু তৈয়ব (৫০)।

এ ঘটনায় নব নির্বাচিত ইউপি সদস্য ফরহাদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায় সোমবার নির্বাচনে কাঞ্চনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আপেল প্রতীকের প্রার্থী মো. ফরহাদ জয়ী হন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে পরাজিত প্রার্থী আবু তৈয়বের সমর্থকদের সঙ্গে নির্বাচিত সদস্য ফরহাদের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী জানান, আমি গাড়ি নিয়ে কাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসা এলাকায় পৌঁছার সাথে সাথে নব নির্বাচিত ইউপি সদস্য ফরহাদ ও তার সমর্থকরা মিলে আমার গাড়ী লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। তখন আমার ড্রাইভার গাড়ি থামালে আমি দৌঁড়ে পার্শ্ববর্তী কবরস্থানে গিয়ে আশ্রয় নিই।

এসময় তারা আমাকে খোঁজাখুঁজি করে না পেয়ে আমার ভাইয়ের বাড়িতে গুলি ভাংচুর চালায় এবং আবু তৈয়বকে মারধর করে।

এ ঘটনায় আব্বাস উদ্দিন ও কামরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবদুল আহাদ জানান, কাঞ্চনার ঘটনায় আহত তিনজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। তিন জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান, এ ঘটনায় নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ ফরহাদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সাতকানিয়া উপজেলায় এখন পযন্ত ৩ জনের প্রাণহানি হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...