শনিবার, ১৮ জুলাই ২০২৬

মেয়র আইভীর শপথ বুধবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী আগামীকাল বুধবার শপথ গ্রহণ করবেন। এ নিয়ে তৃতীয়বারের মতো সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন আইভী।

প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। গণভবন ও ওসমানী মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র ছাড়াও সাতাশট ওয়ার্ডের ২৭জন কাউন্সিলর ও ৯জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের চিঠি পাওয়ার কথা জানিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আল্লাহর দরবার লাখো শুকরিয়া যে আমরা শপথ নিতে যাচ্ছি।

প্রধানমন্ত্রীকে অজস্র ধন্যবাদ এই করোনাকালীন সময়েও তিনি এত দ্রুত শপথ অনুষ্ঠানের জন্য সময় দিলেন। নারায়ণগঞ্জের জনগনের জন্য যাতে দ্রুত আমরা কাজে নেমে যেতে পারি তাই তিনি এত দ্রুত সময় দিলেন সন্দেহ নেই।

জানা গেছে, মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানটি গণভবনে অনুষ্ঠিত হবে। মেয়রকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে কাউন্সিলরদের শপথটি ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তাদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে পরাজিত করে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এ নির্বাচনে আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পান। আর তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার খাগরিয়া...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায়...