বুধবার, ২২ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা

নীরব চৌধুরী বিটন,খাগড়াছড়ি প্রতিনিধি :

পাহাড়ের ঐতহ্যিবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) ত্রিনা চাকমার অবসর জনিত বিদায় সংবর্ধনা, তিন জন বদলী জনিত বিদায় সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্টিত হয়।

আজ সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি বক্তব্যে বলেন, এই বিদ্যালয়ে র্দীর্ঘদিনের শ্রমে-মেধায় পরিপূর্ণ করেছেন। তাকে ছেড়ে আপনি আজ চলে যাচ্ছেন। সেজন্য অনন্ত গভীর বেদনায় মূহ্যমান। উনার অবসর জীবনে আনন্দ সময় কাটবে এই কামনা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাপূর্ণ চাকমা, খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) আবু সাঈদ, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, ও জেলা সরকারি গণগ্রন্হগারে কর্মকর্তা ওয়েন চাকমা ও বিদায়ী সিনিয়র শিক্ষক মহনি রেজা খাঁন, আকবর আলী, হাসান শাহরিয়ার ও নতুন প্রধান শিক্ষক দেবব্রত চাকমা।

বক্তব্যে শিক্ষকরা বলেন, ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানের চারপাশে আজ যেন শূণ্য, নিস্তব্ধ নিসর্গ যেন আমাদের সবার হৃদয় গোপন বেদনা, বিয়োগের করুন আর্তিতে ব্যথাতুর। আপনার দীর্ঘদিনের শ্রমে-মেধায় পরিপূর্ণ যে প্রতিষ্ঠান, তাকে ছেড়ে আপনি আজ চলে যাচ্ছেন দূরে। সেজন্য আমাদের অনন্ত গভীর বেদনায় মূহ্যমান।

শিক্ষকরা বলেন, বিদ্যাপিঠ থেকে আজ প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) ত্রিনা চাকমার অবসর ও তিন জন বদলী হয়ে যাচ্ছেন। উনার বিদ্যালয়ে অবধান ভুলার নয়। প্রধান শিক্ষক দায়িত্ব নিয়ে ২০২০ সাল থেকে স্কুলে কাজ শুরু করেছেন। কর্মজীবনে আজ শেষ দিন। তিনি এক জন আধুনিক শিক্ষক। আরো জিন জন্য শিক্ষক বদলী হয়ে বিদায় হচ্ছে। আমাদের জন্য বেদনাদায়ক।

এই সময় খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ সবুজায়ন করার জন্য খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা ও সাজ্জাদ হোসেন সাজুকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) ত্রিনা চাকমা ৩৪ বছর শিক্ষকতার জীবন পার করেন। প্রথম খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু করেন। ২০২০ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের দায়িত্ব পান। আজ থেকে নতুন প্রধান শিক্ষক হচ্ছে দেবব্রত চাকমা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

দৌছড়ি সীমান্তে পনের বস্তা ইউরিয়া সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ৭৫০ কেজি মালিকবিহীন ইউরিয়া সার জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।রোববার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি

বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বেড়ে যাওয়ার কারণে  রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন...

আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় পৃথক দুটি সিআর মামলার ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত...