বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত।

বাংলাদেশ সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

টস জিতে ব্যাট করতে নামা ইংলিশ যুবাদের এলোমেলো করে দেন ভারতের পেসাররা। ৯১ রানেই ইংল্যান্ডের ৭ উইকেট তুলে নেয় ভারত। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

বল হাতে ভারতের রাজ বাওয়া ৯.৫ ওভারে ১ মেডেনসহ ৩১ রান দিয়ে ৫টি উইকেট নেন। ৯ ওভার বল করে ১ মেডেনসহ ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন রবী কুমার।

জবাবে ব্যাট করতে নেমে ভারতেরও শুরুটা প্রত্যাশামাফিক হয়নি। ৯৭ রান তুলতেই তারা হারিয়ে বসেছিল ৪ উইকেট। সেখান থেকে শেখ রশিদ ও নিশান্ত সিন্ধুর ব্যাটে ভর করে ১৯০ রানের জয় তুলে নেয় ভারত। ৪ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারতের যুবারা।

বল হাতে ইংল্যান্ডের জসুয়া বয়ডেন, জেমস সেলস ও থমাস আসপিনওয়াল ২টি করে উইকেট নেন।

ফাইনালে ম্যাচসেরা হন ভারতের রাজ বাওয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে...

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি...

আরও পড়ুন

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলের সেমিফাইনাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল ইভেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারিরীক শিক্ষা বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে শারীরিক শিক্ষা বিভাগ...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্ণামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...