শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

নিজস্ব প্রতিবেদক

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।

আজ ২৩ জুলাই প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার পহরচাঁদা, সরদার পাড়া ও দক্ষিণ পাড়া এবং সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম-এর দিকনির্দেশনা, পার্কভিউ ম্যানেজিং কমিটির অনুমোদনক্রমে এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মানবিক কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।

বন্যাদুর্গত মানুষের জন্য বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও জরুরি ব্যবহার্য সামগ্রী। দুর্গত পরিবারের হাতে এসব সহায়তা পৌঁছে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে সামান্য হলেও ভূমিকা রাখতে পেরে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।

এ বিষয়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, মানুষের সেবাই পার্কভিউ হসপিটাল লিমিটেডের মূল দর্শন। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন পার্কভিউ হসপিটাল লিমিটেড বিশ্বাস করে, মানুষের দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, বরং মানবতার প্রতি একটি অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করে আসছে।

পার্কভিউ হসপিটাল লিমিটেড দেশের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্যোগকালীন সহায়তা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং মানবিক উদ্যোগ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...