শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলের সেমিফাইনাল শুক্রবার

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল ইভেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এরই মধ্যে চারটি সেমিফালিস্ট নিশ্চিত হয়েছে।

আজ বুধবার গ্রুপ পর্বের খেলা শেষে “বি” গ্রুপ থেকে গোসাইডাঙ্গা যুবক গোষ্টী গোল গড়ে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও আলোর ঠিকানা গ্রুপ রানারআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে । অপরদিকে “এ” গ্রুপ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গ্রুপ চ্যাম্পিয়ন এবং কল্লোল সংঘ গ্রীন গ্রুপ রানারআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আগামী ২৪ জুলাই শুক্রবার প্রথম সেমিফাইনালে দুপুর সোয়া দুই টায় “এ” গ্রুপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং “বি” গ্রুপ রানার্সআপ আলোর ঠিকানা মুখোমুখি হবে। বিকেল ৪ টায় দ্বিতীয় সেমিফাইনালে “বি” গ্রুপ চ্যাম্পিয়ন গোসাইডাঙ্গা যুবক গোষ্ঠী এবং “এ” গ্রুপ রানার্সআপ কল্লোল সংঘ গ্রীন ফাইনালে উঠার লড়াইয়ে পরষ্পরের মুখোমুখি হবে।

এদিকে আজ গ্রুপ পর্বের শেষ দিনে জয় পেয়েছে লিটল ব্রাদার্স ও গোসাইডাঙ্গা যুবক গোষ্ঠী। দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে লিটল ব্রাদার্স ৬-১ গোলের বিশাল ব্যবধানে আলোর ঠিকানাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সামিউর রহমান একাই করে হ্যাটট্রিক সহ ৪টি গোল। এছাড়া আবদুল আজিজ চৌধুরী ও অন্তু দাশ ১টি করে গোল করে।

আলোর ঠিকানার পক্ষে একমাত্র গোলটি করে আরিফুল ইসলাম। লিটল ব্রাদার্সের সামিউর রহমান ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর হারুনুর রশীদ ও প্রবীন কুমার ঘোষ। একই মাঠে বিকালে অনুষ্ঠিত দিনের ২য় গুরুত্বপূর্ণ ম্যাচে গোসাইডাঙ্গা যুবক গোষ্ঠী টাইব্রেকারে ৫ – ৪ গোলে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে । নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গোসাইডাঙ্গা যুবক গোস্টীর গোলরক্ষক ইকবাল হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এ এস এম সাইফুদ্দিন চৌধুরী ও এম ডি নুরুল আবছার।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...