শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নগদ পরিবেশকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান নগদের পরিবেশকের ৭ লক্ষ ১২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কানকিরহাট এলাকায় এই ঘটনা ঘাটে।

জানা গেছে মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান নগদের পরিবেশক গ্রিণ বাংলা ট্রেডিং এর ক্যাশ কালেক্টর আলতাপ হোসেন (২২) নামে এক যুবক থেকে মুখোশ ধারি দুই ছিনতাইকারী কানকুর হাট বাজারের পশ্চিম পাশে ব্রিজের উপর মারধর করে ৭ লক্ষ ১২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

ভুক্তভোগী আলতাপ হোসেন জানা যায়, সীতাকুণ্ড থেকে ক্যাশ টাকা কালেকশন করে সীতাকুণ্ড পরিবেশকের নিজ বাড়িতে টাকা জমা দিতে পাওয়ার পথে মুখোশ ধারি দুই ছিনতাইকারী মারদর করে তার টাকার ব্যাগ মোটর সাইকেলের চাবি নিয়ে ছিনতাই করে পালিয়ে যায় ।

গ্রিণ বাংলা ট্রেডিং স্বত্বাধিকারী মো. একরামুল হক জানান, প্রতিষ্ঠানের কর্মী আলতাফ হোসেন টাকা কালেকশান করে।

কালেকশন কৃত টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে আমার বাড়ি হাইতকান্দি যাওয়ার পথে আলতাফের মোটরসাইকেলের গতিরোধ করে।

এলোপাতাড়ি মারধর করে টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা । ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ূম খান বলেন, ছিন্তাইয়ের ঘটনার অভিযোগ পেয়েছি,আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করবো

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।আজ ২৩ জুলাই প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বিদ্যালয়টির নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে...