শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

তথ্যমন্ত্রী’র পিতা আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী বুধবার

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পিতা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী বুধবার ২ ফেব্রুয়ারি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তিকামনা করে তথ্যমন্ত্রীর চট্টগ্রাম শহরস্থ বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ায় নিজ বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে মরহুমের পরিবার ও শুভাকাঙ্খিরা। সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়েছেন তারা।

প্রথিতযশা এই আইনজীবীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বুধবার (২রা ফেব্রুয়ারি) বিকাল তিনটায় স্মরণ সভার আয়োজন করেছে।

এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

এছাড়া চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি’র আয়োজনে স্মরণসভা আগামী ৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল তিনটায় রাঙ্গুনিয়া পৌরসভাস্থ এড. নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।আজ ২৩ জুলাই প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বিদ্যালয়টির নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে...