শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কক্সবাজারে অস্ত্র রাখার দায়ে ১০ বছর কারাদন্ড

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে কক্সবাজার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ (যুগ্ম জেলা ও দায়রা জজ-১) এর বিচারক মাহমুদুল হাসান ১ জনকে ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) তাঁর আদালতে এ রায় প্রদান করা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো : ২০০৮ সালের ২০ নভেম্বর দুপুর দেড়টার দিকে মহেশখালীর কালামারছরাস্থ আজাদ বোর্ডিং সামনে রাস্তা উপর থেকে একই উপজেলার মাতারবাড়ীর সাইবার ডেইলের নুরুল আমিনের ছেলে মো. সরওয়ার (২০) এবং ফরিদুল আলমের ছেলে আবদুল হাই (৩৩) কে মহেশখালী থানা পুলিশ আটক করে। পরে ধৃত মো. সরওয়ার থেকে একটি ১২ ইঞ্চি লম্বা দেশীয় তৈরি এলজি এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় মহেশখালী থানার এসআই মো. মিজানুর রহমান বাদী উল্লেখিত ব্যক্তিদের আসামি করে মহেশখালী থানায় মামলা দায়ের করেন। যার মহেশখালী থানা নম্বর : ১৭/২০০৮ ইংরেজি। জিআর মামলা নম্বর : ২৯৮/২০০৮ ইংরেজি।
মামলাটি কক্সবাজার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ (যুগ্ম জেলা ও দায়রা জজ-১) এর বিচারক মাহমুদুল হাসান এর আদালতে বিচারের জন্য অভিযোগ গঠন করা হয়। পরে সাক্ষ্য, জেরা, ৩৪২ ধারায় আসামীদের আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্ক শেষে আসামী মো. সরওয়ারকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯/এ, ১৯/এফ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করে বিজ্ঞ বিচারক মাহমুদুল হাসান সোমবার রায় ঘোষনা করেন। অপর আসামীর আবদুল হাই এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামী মো. সরওয়ার পলাতক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি...

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একটু আগে (বিকেল সাড়ে...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি...

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

আরও পড়ুন

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর পাড়ে মিলল কাটা হাত

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে একটি কাটা হাত।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ...

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবন্ত বাল্কহেড থেকে ৪ জনকে জীবিত উদ্ধার

কোস্ট গার্ডের যৌথ উদ্ধার অভিযানে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের সন্নিকটে সমুদ্রে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।বুধবার (২২ জুলাই) রাতে...

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

আলীকদমে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বান্দরবানের আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট...