বান্দরবানের আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত আলীকদম থানাধীন ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নজির মেম্বার পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে এএসআই (নিঃ) মাহফুজ আলম, এএসআই মফিজুল, এএসআই প্রণবসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে আলীকদম থানার এনজিআর নং-৩২/২০২৬, পেনাল কোডের ৩২৩/৫০৬ ধারার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেল (২৬)কে গ্রেফতার করা হয়। তিনি ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নজির মেম্বার পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
