শনিবার, ২৫ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে আ.লীগ নেতার উপর হামলা, বিচার চেয়ে বিক্ষোভ

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি সদর আ.লীগের সভাপতি সনজিব ত্রিপুরার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সদর আ.লীগ কার্যালয় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

খাগড়াছড়ির সর্বস্তরের জনসাধারণে’র ব্যানারে আয়োজিত সদর আ.লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- পেরাছড়া এলাকার রয়েল ত্রিপুরা, ছাত্রলীগের আহবায়ক টুটুল ত্রিপুরা, পৌর অওয়ামী লীগের মানিক পাটোয়ারী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল্লা হিরু, জেলা দপ্তর সম্পাদক চন্দন দে, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ প্রমুখ।

সমাবেশে হামলাকারীদের প্রতি তীব্র নিদ্রা জানিয়ে বলেন, হত্যার উদ্দ্যোশ্যে হামলা করা হয় তাঁকে। আমরা আর ঘরে বসে নেই। হামলাকারীদের প্রতিহত করতে হবে। ভভিষ্যতে কোন হামলা করা হলে পরিনাম ভয়াবহ হবে।

বক্তারা আরও বলেন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ পাহাড়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। পাহাড়ে জান মালের নিরাপত্তায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এছাড়া অবিলম্বে সনজীব ত্রিপুরার ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয় এ সময়।

উল্লেখ্য, আজ সকালে সদর আ.লীগের সভাপতি সনজিব ত্রিপুরা যাত্রীছাউনীর কাজে পরিদর্শনে আসলে ওই সময় ইউপিডিএফ (প্রসীত) এর একটি বাহিনী অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবী করলে সংঘর্ষ হয়। এক পর্যায়ে এলাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বিদ্যালয়টির নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে...

আলীকদমে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বান্দরবানের আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট...

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

দৌছড়ি সীমান্তে পনের বস্তা ইউরিয়া সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ৭৫০ কেজি মালিকবিহীন ইউরিয়া সার জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।রোববার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে...