রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিশ্বে করোনায় আরও ৫ হাজার মৃত্যু, শনাক্ত প্রায় ২৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৫ লাখ ৭৬ হাজার ৫৩৪ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৩৫ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ১০৭ এবং ৫৬ লাখ ১৬ হাজার ৭৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪ লাখ ১১ হাজার ৪০৩ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৯২০ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের তালিকায় থাকা শীর্ষ দেশগুলো রয়েছে- যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইতালি, কলম্বিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, পেরু ও ভিয়েতনাম।

গত একদিনে রাশিয়াতে মৃত্যু হয়েছে ৬৭৯ জনের আর শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২০৫ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১ কোটি ১১ লাখ ৮ হাজার ১৯১ এবং ৩ লাখ ২৬ হাজার ১১২ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতেও শনাক্তের হার কম নয়, নতুন করে ৩ লাখ ৬ হাজার ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৩ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩২৮ এবং ৪ লাখ ৮৯ হাজার ৮৯৬ জনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...