রবিবার, ২৬ জুলাই ২০২৬

পরীর বিয়ের দেনমোহর কত?

জমকালো ঘরোয়া আয়োজনেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন রাজ-পরী। শনিবার (২২ জানুয়ারি) রাতে পরীর বাসায়ই হয় বিয়ের অনুষ্ঠান।

বিয়েতে উকিল বাবার দায়িত্ব পালন করেছেন নির্মাতা রেদওয়ান রনি। এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) হলুদছোঁয়া অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

জানা গেছে, মাত্র ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন রাজ-পরী।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে তাদের বিয়ের কিছু ছবি। বিয়ের জন্য রাজ ও পরী পোশাকে বেছে নিয়েছিলেন সোনালি ও মেরুন রং। বর-কনের বেশে সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেছে।

জানা যায়, বিয়ের আসরে কেঁদে ওঠেন পরীমণি। তার কান্না থামাতে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নেন শরিফুল রাজ। বাবা-মা হারা স্ত্রীকে যেন নির্ভরতার আশ্রয় দিতেই বুক বাড়িয়ে দেন স্বামী।

পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করলেও সেখানে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি ও অভিনেতা ডি এ তায়েব।

প্রসঙ্গত, সম্প্রতি পরীমণি মা হচ্ছেন বলে খবর আসে। পরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপন। আয়োজন করে বিয়ের আফসোস ছিল। সেই আফসোস মিটিয়ে নিলেন ২২ জানুয়ারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...