রবিবার, ৫ জুলাই ২০২৬

ওমিক্রনের কারণে বাতিল হলো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের অন্যান্য দেশের মতো নিউজিল্যান্ডেও ফের দ্রুতগতিতে ছড়াতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে বিধিনিষেধ আরোপ করেছে নিউজিল্যান্ডের সরকার।

আর এই বিধিনিষেধের কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। রোববার (২৩ জানুয়ারি) সাংবাদিকদের কিউই প্রধানমন্ত্রী নিজেই একথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠান থেকে ৯ জন করোনার অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হন বলে শনাক্ত হয়েছেন। এরপরই রোববার মধ্যরাত থেকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের প্রশাসন।

রয়টার্স বলছে, নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে একটি বিয়ে ও এ সম্পর্কিত অন্যান্য অনুষ্ঠান সেরে বিমানে করে সাউথ আইল্যান্ডের নেলসনে ফিরে আসে একটি পরিবার। পরে ওই পরিবার ও তাদের ভ্রমণ করা ফ্লাইটের একজন অ্যাটেনডেন্ট করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন।

এরপর নিউজিল্যান্ডজুড়ে করোনা বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন, সংক্রমণ প্রতিরোধে আরও বেশি মানুষকে মাস্ক পরতে হবে। বার ও রেস্টুরেন্টগুলোতে এবং বিয়ের মতো ঘরোয়া অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না।

এমনকি এসব ভেন্যুতে যদি ভ্যাকসিন পাস ব্যবহার করা না হয় তাহলে উপস্থিতির এই সীমা ২৫ জনে নেমে আসবে বলেও জানান তিনি।

রোববার সাংবাদিকদের তিনি বলেন, আমার বিয়ের অনুষ্ঠানও হচ্ছে না। একই ধরনের পরিস্থিতিতে পড়া সবার জন্যই তিনি দুঃখিত বলেও জানান কিউই প্রধানমন্ত্রী। আরডার্ন অবশ্য তার বিয়ের তারিখ প্রকাশ করেননি। তবে শিগগিরই তার বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হতে পারে বলে গুজব ছিল।

দীর্ঘদিনের সঙ্গী ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বাগদান হয় দুই বছরেরও বেশি সময় আগে। তারপর তাদের বিয়ে কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশ্য বিয়ে না হলেও নেভ নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

বিয়ের অনুষ্ঠান বাতিলের পর কেমন লাগছে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, ‘এটিই জীবন। আমি এর থেকে আলাদা নই। আমি সাহস করে বলতে পারি যে, করোনা মহামারি আরও হাজার হাজার নিউজিল্যান্ডবাসীর ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এমনকি কখনও কখনও এমনও হয় যে, কেউ গুরুতর অসুস্থ হলে তারা তাদের প্রিয়জনের সাথে থাকতে পারেন না। আর এটিই আমাকে বেশি কষ্ট দেয়।’

২০১৮ সালের জুন মাসে জেসিন্ডা আরডার্ন প্রথম সন্তানের জন্ম দেন। বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা ছিল এটি। প্রথম জন ছিলেন পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

মা হওয়ার পর একই বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনে শিশু সন্তানসহ অংশ নেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। সন্তানের জন্মের পর থেকে টিভিতে ফিশিং শোর উপস্থাপক ক্লার্ক গেফোর্ড সন্তানকে দেখভালের কাজ করছেন।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছিল, ২০১২ সালে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেসিন্ডা আরডার্ন ও ক্লার্ক গেফোর্ডের প্রথম দেখা হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার...

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ...

কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে...

প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা

জুলাই আন্দোলনে নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ...

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য বিদেশি...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের...

আরও পড়ুন

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি উঠেছেন নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। আজ ১ জুলাই বুধবার সকালে তিনি চট্টগ্রাম...

জাপানকে বিদায় করে শেষ ষোলতে ব্রাজিল

শৈল্পিক ফুটবল বলতে যা বুঝায় ব্রাজিল তা খেলতে পারেনি বিশ্বকাপের প্রথম পর্বে।সোমবার রাতে নক আউট পর্বেও কেমন যেন ছন্নছাড়া ব্রজিল। কিন্তু কথায় আছেনা শেষ...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। নক আউটে প্রতিপক্ষ কে সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে।কাজেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি...