সোমবার, ২৭ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির গুইমারায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি জোরখাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত কাভার্ড ভ্যান চালক বাগেরহাট মোড়ালগন্জ থানার পুটাখালি গ্রামের জয়নাল আবেদীনের পুত্র সাইফুল ইসলাম (৪০)।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান চট্টগ্রাম নিউজকে জানান, আজ সকালে মালবাহী কাভার্ড- চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস হাফছড়ি জোরখাম্বা এলাকায় মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির দুই সদস্য সহ ১২ জন আহত হয়েছে। স্হানীয় ও গুইমারা থানার সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস- কাভার্ড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...