সোমবার, ২৭ জুলাই ২০২৬

সরকারী সফরে নৌবাহিনী প্রধানের মালদ্বীপ ও শ্রীলংকা গমন

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও শ্রীলংকার নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (Admiral M Shaheen Iqbal, NBP, NUP, ndc, afwc, psc) আজ শুক্রবার ১৪ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

মালদ্বীপ সফরকালে নৌপ্রধান দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্স এর প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল (Major General Abdulla Shamaal) ও প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া দিদি (Mariya Didi) এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া নৌপ্রধান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন কার্যালয় পরিদর্শন করবেন।

মালদ্বীপ সফর শেষে নৌবাহিনী প্রধান শ্রীলংকা গমন করবেন। শ্রীলংকায় অবস্থানকালে নৌপ্রধান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে (Mahindra Rajapaksha), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল (অব:) জি. ডি. এইচ. কামাল গুনারাত্নে (General (Retd) G.D.H. Kamal Gunaratne), নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিশান্থা উলুগেটেন (Vice Admiral Nishantha Ulugetenne), সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়া নৌপ্রধান দেশটির ইস্টার্ণ নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল সানজিওয়া দিয়াস (Rear Admiral Sanjeewa Dias) সাথেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। পাশাপাশি নৌপ্রধান দেশটির নেভাল এন্ড মেরিটাইম একাডেমি ও দর্শনীয় স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। উল্লেখ্য, সফর শেষে নৌপ্রধান আগামী ২৩ জানুয়ারি ২০২২ তারিখে দেশে ফিরবেন বলে আশা করা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...