সোমবার, ২৭ জুলাই ২০২৬

চকরিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪ বসতবাড়ি

বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ২০ মিনিটের মধ্যে চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে ৩নং ওয়ার্ড বুড়িপুকুর হিন্দুপাড়া এলকার বাবু নিরঞ্জন দে’র ছেলে বিশু কান্তি দে, লিটন কান্তি দে, হৃদয় দে, মৃত সুধাংশু বিমল দের ছেলে অমল কান্তি দের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সকল ১১টার দিকে বৈদ‌্যুতিক শর্ট সার্কিট থেকে নিরঞ্জন দে দে’র বাড়িতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তে তা ছড়িয়ে পরে। এতে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বসতঘরে থাকা লোকজন কোন রকম বের হতে পারলেও বসতবাড়ির চারটি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ভুক্তভোগী পরিবারের সবকিছু শেষ হয়ে যায়।

চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সাইফুল হাসান বলেন, খবর পাওয়ার সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ‌্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভুক্তভোগী পরিবারের কয়েক লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ এবং তাদের কী পরিমাণ সহায়তা প্রয়োজন তা পর্যবেক্ষণের জন্য পরিদর্শন করেছেন
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। এসময় ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। জেলা প্রশাসনের অনুদান পাওয়ার সাথে সাথে তা ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন।

এ-সময় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শনে করেন, চিরিংগা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জামাল হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হারুনুর রশিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম সহ প্রমুখ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...