মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ নতুন সেন্টার অব এক্সেলেন্স উদ্বোধন

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ আজ ‘সেন্টার অব এক্সেলেন্স ফর ডায়াবেটিক কেয়ার অ্যান্ড এন্ডোক্রাইন ডিজিজেস’ নামে একটি নতুন সেন্টার উদ্বোধন হয়েছে। এখানে ডায়াবেটিস ও এন্ডোক্রাইন সংক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এই সেন্টারে ছয়টি পৃথক ক্লিনিক রয়েছে; ডায়াবেটিস ওয়েলনেস ক্লিনিক, ওবিসিটি ক্লিনিক, লিপিড ক্লিনিক, প্রেগনেন্সি ডায়াবেটিস অ্যান্ড হরমোন ক্লিনিক, থাইরয়েড ক্লিনিক এবং গ্রোথ অ্যান্ড পিউবার্টি ক্লিনিক।

নতুন সেন্টারের কার্যক্রমের নেতৃত্ব দিবেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ডায়াবেটিস ও হরমোনের সহযোগী কনসালটেন্ট ডা: মোহাম্মদ মাহমুদুল কবির। এখানে রোগীরা প্রাথমিকভাবে ডায়াবেটিস ও এন্ডোক্রাইন জটিলতা সংক্রান্ত (যেমন-গলগন্ড) বিভিন্ন রোগের চিকিৎসা, গর্ভকালীন হরমোনজনিত জটিলতায় প্রয়োজনীয় পরামর্শ ও গর্ভধারণ করতে ইচ্ছুক ডায়াবেটিক নারীদের চিকিৎসা-পরামর্শ এবং স্থূলতা, ওজন বৃদ্ধি ও বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যার সমাধান পাবেন।

সেন্টারটি উদ্বোধনকালে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর অপারেশনস বিভাগের ডিরেক্টর গুরভিন্দার সিং আনান্দ; মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর ডা: প্রকাশ কুণ্ডুর নারাসিমহাইয়া এবং ডায়াবেটিস ও হরমোন বিভাগের সহযোগী কনসালটেন্ট ডা: মোহাম্মদ মাহমুদুল কবির সহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে, ডা: মোহাম্মদ মাহমুদুল কবির বলেন, “বাংলাদেশে এন্ডোক্রাইন জটিলতা ও ডায়াবেটিস জনিত কারণে প্রতিবছর হাজারো মানুষ মৃত্যুবরণ করে।

দুঃখজনক হলেও সত্যি, অনেকেই এ রোগগুলো সম্পর্কে বিশেষ ধারণা রাখেন না। ফলে এই মৃত্যুহার ক্রমেই বেড়ে চলেছে। চট্টগ্রামের জনগণের জন্য এসকল রোগের চিকিৎসাসেবায় নিয়োজিত থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে একের পর এক পাহাড়ধসে কক্সবাজার শহর ও...

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা...

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ...

আরও পড়ুন

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদম উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা...

কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে একের পর এক পাহাড়ধসে কক্সবাজার শহর ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড় ধসে নারী-শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) রাত থেকে...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা সদরের তরুণ ব্যবসায়ী জুয়েল রানা (২৫) । নরওয়ের কাছে ২-১ গোলের হারের কষ্টটা তাই বুকে...

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক...