সোমবার, ২৭ জুলাই ২০২৬

মাইক্রোবাসের যাত্রী-চালক সেজে ডাকাতি: গ্রেফতার ৬

নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকা থেকে ডাকাতি ও হত্যার দায়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ১৩ জানুয়ারি, বৃহস্পতিবার বেলা ১২ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সদরের মিডিয়া সেন্টাওর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহ আলম (৩২), মো. আবুল কালাম (৪৭), মো. জাকির হোসেন প্রকাশ সাইদ প্রকাশ তৌহিদ (৩৬), মো. আল আমিন (২৯), মো. মিজানুর রহমান প্রকাশ চান মিয়া (৫৩)ও মো. নাহিদুর ইসলাম প্রকাম হারুন (৩১)।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীসহ ১০ টি মোবাইল সেট, ১ টি পাসপোর্ট ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়। আসামিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা মাইক্রেবাসের চালক ও যাত্রী বেশে ডাকাতি করে বলে জানায় পুলিশ।

এসময় শামসুল আলম বলেন, গত বছরের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার দুবাই প্রবাসী হোসেন মাষ্টার নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড়ে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। সেসময় একটি মাইক্রোবাস ১০০ টাকা ভাড়ায় তাকে তার গন্তব্যস্থল জোরারগঞ্জে নামিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। ভিতরে আরও যাত্রী দেখে তিনিও উঠে পড়েন সরল বিশ্বাসে। মাইক্রোবাসে যাত্রী বেশে থাকা ৪ ডাকাত হাতুডি ‍ও স্কু ড্রাইভার দিয়ে গুরুতর আঘাত করে তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, ২টি স্বর্ণের আংটি, ১টি মোবাইল ফোন ও তার পাসপোর্ট ছিনিয়ে নেয়। পরে তাকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উত্তর বেতিয়ারা এলাকায় রাস্তার পাশে ফেলে দেয়।

পরে ভুক্তভোগী হোসেন মাষ্টারকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরের দিন (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার পর চিকিৎসাধীন অবস্থায় চমেকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত হোসেন মাষ্টারের ছেলে মঞ্জুর হোসেন বাদী হয়ে পাহাড়তলী থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে তদন্তে নামে সিএমপির গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার উক্ত ঘটনায় জড়িত ৪ জনসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। এসময় তাদের কাছ থেকে হাতুড়ি, স্কু ডাইভার, প্লাস, ২ টি টিপ ছুরি, ১ টি গামছা, ১০ টি মোবাইল সেট ১ টি পাসপোর্ট এবং ভিসার কপি উদ্ধার ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে শাহ আলম, আবুল কালাম, জাকির হোসেন ও আল আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রবাসী হোসেন মাষ্টারের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

আসামিরা বরিশাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসে মাইক্রোবাসের চালক ও যাত্রী সেজে টার্গেটকৃত যাত্রী তুলে সর্বম্ব ছিনিয়ে নেয়। গতকালও (১২ জানুয়ারি) তারা অলংকার মোড়ে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকার এক বিদেশগামী ব্যক্তিকে মাইক্রোবাসে তুলে তার পাসপোর্ট, ভিসা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

গ্রেফতারকৃত আসামি মো. আবুল কালামের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী ও খুলনার খালিশপুর থানায় বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকান লুট, হালিশহরের ব্যাংক ডাকাতিসহ অসংখ্য ডাকাতির মামলা রয়েছে। এছাড়াও বাকি আসামিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক দস্যুতা ও ডাকাতি মামলা রয়েছে।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...