বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

ক্রাইস্টচার্চ টেস্টে গতকাল (সোমবার) দ্বিতীয় দিনের শেষ বলে শরিফুল ইসলাম আউট হলে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। ফলোঅনের বাধা টপকাতে পারেনি অধিনায়ক মুমিনুল হকের দল। প্রথম ইনিংসে ৩৯৫ রানে এগিয়ে থাকায় আজ (মঙ্গলবার) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে না নেমে টাইগারদের ফলোঅন করায় নিউজিল্যান্ড।

দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অর্থাৎ মাউন্ট ম্যাঙ্গানুই টেস্ট জেতা সফরকারীরা ক্রাইস্টচার্চে ইনিংস হার এড়ানোর জন্য লড়ছে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ২ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ৭৪ রান। ইনিংস হার এড়াতে এখনো ৩২১ রান করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। হাতে ৮ উইকেট। অভিষেক ক্যাপ পাওয়া নাঈম শেখ ১৫ এবং অধিনায়ক মুমিনুল ২ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের শুরু থেকেই দাপট স্বাগতিকদের। প্রথম ইনিংসে ৫২১ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা। পরে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানে অলআউট বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। যেখানে বরাবরের মরো হতশ্রী টাইগারদের ওপেনিং জুটি। ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ সাদমান ইসলাম। প্রথম ইনিংসে ৭ রান করা এ বাঁহাতি দ্বিতীয় ইনিংসে করেন ২১ রান।

নাঈমকে নিয়ে ওপেন করতে নেমে ২৭ রানের পার্টনারশিপ গড়েন সাদমান। তিনি কাইল জেমিসনের শিকার হয়ে ফিরলে ভাঙে এই জুটি। জেমিনসনের লেগ স্টাম্পের ওপরের বল। চাইলেই বলটা ছেড়ে দিতে পারতেন সাদমান। কিন্তু আলগা এক শট খেললেন। সেটাও এক হাতে। উইকেটের পেছনে টম ব্লান্ডেল দারুণ এক ক্যাচ নিয়ে সাজঘরের পথ দেখালেন বাঁহাতি ওপেনারকে।

প্রথম ইনিংসেও অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন। এবারও বাজে শটে উইকেট উপহার দিয়ে এলেন প্রতিপক্ষকে। সাদমানের আউটের পির ক্রিজে এসে অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন শান্ত। অপর প্রান্তে ‘আসল’ টেস্ট ব্যাটিংয়ে তাকে সঙ্গ দেন নাঈম। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে শান্তও বিদায় নেন। অতিরিক্ত আগ্রাসনই কাল হয় তার।

প্রথম সেশনের শেষ ওভারে ঠিক আগের ওভারে নেইল ওয়েগনার বাউন্সার তেড়েফুঁড়ে মারতে যান শান্ত। পুল শটে গড়বড় করে বসেন এই বাঁহাতি। ধরা পড়েন লং লেগে দাঁড়িয়ে থাকা ট্রেন্ট বোল্টের হাতে। ৩৬ বল খেলে ২৯ রান করে আউট হন শান্ত। যেখানে বাউন্ডারি থেকেই নিয়েছেন ২৬ রান। শান্তর আউটের পর মুমিনুল দুই দফায় জীবন পান। অল্পের জন্য বাঁচেন রান আউটের কবল থেকে। আরেকবার রক্ষা পান সিলি পয়েন্টে।

এই সেশনে ২৮ ওভার ব্যাট করে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তাদের স্কোর বোর্ডে জমা করেছে ৭৪ রান। ইনিংস হার এড়াতে প্রয়োজন এখনো ৩২১ রান। ৮১ বল খেলে নাঈম শেখ অপরাজিত আছেন ১৫ রানে। সঙ্গে মুমিনুল দ্বিতীয় সেশন শুরু করবেন ২ রান নিয়ে।

বলা যায়, ম্যাচের ফল অনেকটাই নির্ধারিত হয়ে আছে। বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা ম্যাচের বাকি সময় ভালো করতে পারে কিনা সেটাই দেখার। আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য ম্যাচের শেষ দুই দিনে আছে বৃষ্টির শঙ্কা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...