বুধবার, ২৯ জুলাই ২০২৬

উখিয়ার অসহায় ও ছিন্নমূল দুস্থ মানুষদের পাশে রামু ১০ পদাতিক ডিভিশন

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (৯ জানুয়ারী) সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় ১০০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ সরবরাহসহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীও বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পেইন এর কার্যক্রম পরিদর্শন করেন জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান। এসময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবছরও শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...