বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাবর-শাহিনকে ছাপিয়ে পাকিস্তানের বর্ষসেরা রিজওয়ান

স্পোর্টস ডেস্ক :

বিদায়ী বছর স্বপ্নের মতো কাটিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ঘরে কিংভা বাহির যেখানেই খেলেছেন মুগ্ধতা ছড়িয়ে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন পাকিস্তানের কিপার-ব্যাটার। সাদা কিংবা রঙিন সব জার্সিতেই সমান তালে ছুটেছেন রিজওয়ান। পাশাপাশি উইকেটের পেছনেও দলটির আস্থার প্রতীক হয়েছিলেন ২৯ বছর বয়সী এই উইকেটকিপার।

আর এমন অনবদ্য পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ সতীর্থ অধিনায়ক বাবর আজম, পেসার শাহিন আফ্রিদিকে ছাপিয়ে ২০২১ সালের পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সেই সঙ্গে হয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পাকিস্তানি ক্রিকেটারদের ২০২১ সালের দুর্দান্ত পারফরম্যান্সকে স্মরণীয় করে রাখতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু করোনার নতুন রূপের দ্রুত প্রাদুর্ভাবের কারণে অনুষ্ঠানটি হয়েছে ভার্চুয়ালি।

রিজওয়ান বিদায়ী বছরে ৯টি টেস্টে ৪৫৫ রান, ৬টি ওয়ানডেতে ১৩৪ রান এবং ২৯টি টি-টোয়েন্টিতে ১৩২৬ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। যেখানে কুড়ি ওভারের ক্রিকেটে এই কিপার-ব্যাটারের ১৩২৬ রান শুধু পাকিস্তানেরই নয় বরং এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের বিশ্বরেকর্ডও বটে। পাশাপাশি গ্লাভস হাতে তিন সংস্করণে ৫৬টি ডিসমিশালও রয়েছে রিজওয়ানের নামের পাশে।

অন্যদিকে, ২০২১ সালের পাকিস্তানের বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন অলরাউন্ডার নিদা দার। গেল বছর ১০ ওয়ানডেতে ৩৩৬ রান করার পাশাপাশি ৬ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ৬ টি-টোয়েন্টিতে ৯৫ রান এবং ৫ উইকেট তুলে নিয়েছেন নিদা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...