শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বান্দরবানে প্রধানমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি :

পার্বত্য বান্দরবানে দুস্থ,অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণে ব্যাবস্থা গ্রহণ করেছে বান্দরবান জেলা প্রচাসন।

এ উপলক্ষে জেলা প্রশাসন,বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে ২ই জানুয়ারি সকাল ১০ টায় জেলার বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের অডিটোরিয়ামে “শীতবস্ত্র বিতরণ” অনুষ্ঠানের আয়োজন হয়।

জেলা প্রশাসক, ইয়াসমিন পারভীন তিবরিজীর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভূমী), তাসনিম জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজি(বিপিএম),জেলা সিভিল সার্জেন ডাঃ অংসুইপ্রু মারমা,পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,উপজেলা নির্বাহী কর্মকর্তা,সাবরিনা আফরিন মোস্তফা,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি,নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ সহ পৌরসভার সকল ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর গন,জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধতন কর্মকর্তা,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন পার্বত্য বান্দরবানে বিগত সময়েও প্রধানমন্ত্রীর উপহার প্রদান অব্যাহত ছিলো।

এই উপহার প্রত্তন্ত এলাকায় পৌছে গেছে,পার্বত্য জনপদের অসহায়,দুস্থ,শীতার্ত মানুষের দুঃখ দুর্দশার কথা মনে রেখে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শীতবস্ত্র পাঠিয়ে দিয়েছেন।

পার্বত্য মন্ত্রী পৌর ওয়ার্ড কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন ওয়ার্ডে বসবাসকারী জনসাধারণের সুষ্ঠ তালিকা করে সাহায্য পাওয়ার যার অধিকার বেশি তেমন মানুষের হাতে এই সাহায্য পৌছে দিবেন।তিনি আরো বলেন ব্যাক্তি উদ্যোগে অনেকেই দুস্থদের সহায়তর হাত বাড়িয়ে দিয়েছেন এছাড়াও শীতার্ত মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রেডক্রিসেন্ট সোসাইটি ও আরো অনেক সামাজিক সংগঠন।উন্নয়নের ধারা অব্যাহত থাকলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর পক্ষ হতে সহযোগিতার ধারাও অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী বলেন বিগত সময়েও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী আমরা দুস্থ,অসহায়দের মাঝে পৌছে দিয়েছি।আজকে পার্বত্য অঞ্চলে বসবাসকারী দুস্থ,অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পাঠানো শীতবস্ত্র আপনাদের হাতে তুলে দেয়া হবে।

বর্তমান সরকার জনসাধারণের জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে শিক্ষা সামগ্রী থেকে শুরু করে বাসস্থানের ব্যাবস্থা করে দিয়েছেন।তাই পরিবারের পিতা,মাতারা তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকারের সহায়তার সর্বোচ্চ সুবিধা গ্রহন করে ভবিষ্যৎ প্রজন্মকে একটি শিক্ষিত জাতি উপহার দিতে সাহায্য করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

আরও পড়ুন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...