শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বিশ্বজুড়ে বেড়েই চলেছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় ফের রেকর্ড

অনলাইন ডেস্ক :

অতিমারি করোনায় সারা বিশ্বে দৈনিক সংক্রমণের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ২৯ হাজার মানুষ। যা গতদিনের চেয়ে দুই লাখ বেশি। এ পর্যন্ত সারা বিশ্বের ২৮ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৮৫০ জন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে।

অন্যদিকে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার ৪৮৪ জন মানুষ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৪৫ হাজার ৩৩২ জনে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ইউক্রেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৩২৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৯২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ৩৩২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ২৪৩ জন এবং মারা গেছেন ১৮০ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল ৩ মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে লোকালয়ে প্রবেশ করা পানির...

সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের...

আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে অতিরিক্ত বৃষ্টিতে জমে থাকা...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর...

বিদায় ব্রাজিল, দেখা হবে ২০৩০ সালে

নাহ ! বিশ্বকাপের হেক্সা মিশন সফল হলোনা ব্রাজিলের। অপেক্ষা বাড়ল আরো চার বছর। ২৪ বছরের অপ্রাপ্তি ঘুছলনা এবারেও। আরো একবার খালি হাতে বিশ্বের কোটি...

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক দলটি। গ্রুপ পর্বে একটিও জয় না পেলেও স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে ড্র করে...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...