বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

নামাজের পর যে দোয়া পড়তে সাহাবিদেরও তাগিদ দিয়েছেন নবিজী (সা.)

ইসলাম ডেস্ক |

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে বিভিন্ন উদ্দেশ্যে সময়ভেদে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। হাদিসে পাকে এমন অনেক দোয়া রয়েছে কিন্তু একজন সাহাবিকে বিশেষ তাগিদ দিয়ে এ মর্মে ঘোষণা করেন- ‘হে মুয়াজ! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়াটি কখনো পরিহার করবে না’। প্রিয় নবির ঘোষিত দোয়াটি কী?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় সাহাবি হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে একাধিকবার শপথ করে জিকির, শোকর ও ইবাদতের বিষয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার তাগিদ দেন। দোয়া ও হাদিসটি হলো-

হজরত মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাত ধরে বললেন-

‘হে মুয়াজ! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি; আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তিনি বললেন, হে মুয়াজ! আমি তোমাকে অসিয়ত করছি- ‘তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়াটি কখনো পরিহার করবে না। তাহলো-

للَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ ‏

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা’

অর্থ : ‘হে আল্লাহ! আপনার (জিকিরে) স্মরণে, আপনার কৃতজ্ঞতা (শুকরিয়া) প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন।’

এরপর হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আস-সুনাবিহি রাহমাতুল্লাহি আলাইহিকে এবং আস-সুনাবিহিও হজরত আবদুর রহমানকে এরূপ দোয়া করারঅসিয়ত করেন।’ (নাসাঈ, মুসতাদরাকে হাকেম, মুসনাদে আহামদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর হাদিসে উল্লেখিত এ দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দিন। আল্লাহর জিকির, কৃতজ্ঞতা ও ইবাদত বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সন্ধ্যায় শপথ নেবেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য...

চলাচলের পথ নিয়ে বিরোধ: মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের...

বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে...

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম...

টানা ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরীতে ভয়াবহ বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...