রবিবার, ১২ জুলাই ২০২৬

সিটিজি ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি অনুষ্ঠানে সেলাই মেশিন, রিক্সা, ভ্যান বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

স্বেচ্ছাসেবকদের কর্মশালা বিষয়ক আলোচনা ও স্বাবলম্বী প্রজেক্ট এর মাধ্যমে ১২টি সেলাই মেশিন,১টি রিক্সা এবং ১টি ভ্যান বিতরণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংক এর ৯ম বর্ষপূর্তি পালিত হয়।

গত ১২ ডিসেম্বর স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংক ১০ম বর্ষে পদার্পন করে। এই উপলক্ষ্যে শুক্রবার ১৭ ডিসেম্বর সংগঠনের এডমিন মোহাম্মদ শোয়াইবুল হক চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাবে ৯ম বর্ষপূর্তি উৎযাপন করা হয় । স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংক এর এবারের পোগ্রাম সাজানো হয়েছিলো সদস্যদের কর্মশালা ও স্বাবলম্বী প্রজেক্ট নিয়ে।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, কর কমিশনার চট্টগ্রাম।

কর্মশালায় সদস্যদের বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন প্রধান আলোচক সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, র‍্যাংকস এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন, ফিল্ড হাসপাতালের সিইও বিদ্যুৎ বড়ুয়া, সমাজ সেবা অফিসার অভিজিৎ সাহা এবং চট্টগ্রাম মেডিকেলের রক্তরোগ বিশেষজ্ঞ তুলি দত্ত।

আলোচনা শেষে স্বাবলম্বী প্রজেক্টের ১২টি সেলাই মেশিন ১টি রিকশা ও ১টি ভ্যানগাড়ি প্রদান করার মাধ্যমে ১৪টি পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করা হয় সংগঠনের পক্ষ থেকে।

বর্ষপূর্তি উৎযাপন অনুষ্ঠানের সভাপতি এডমিন শোয়াইবুল হক চৌধুরী বলেন স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংক সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সংগঠনের পক্ষ থেকে ১৪ টি পরিবারের মাঝে ১২টি সেলাই মেশিন, ১টি রিক্সা, ১টি ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে। এই সময় তিনি আরও বলেন এই কর্মশালা ও স্বাবলম্বী প্রজেক্ট ভবিষ্যতেও চলমান থাকবে।

কর্মশালা ও স্বাবলম্বী প্রজেক্ট সফল করার লক্ষে সংগঠনের এডমিন, মডারেটর, কার্যকরী ও সহ-কার্যকরীর সকল সদস্যই অক্লান্ত পরিশ্রম করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আরও পড়ুন

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতল প্রবাসী কিংস চট্টগ্রাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত "শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে...

ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট সেমিফাইনালে নাইনটিজ উইলো

চট্টগ্রাম জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে নাইনটিজ উইলো। একইদিনে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম মাস্টার্স। গতকাল...

ধলঘাট-আহলা মিলন সংঘের দুর্গাপূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার ধলঘাট-আহলা মিলন সংঘের উদ্যোগে শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গণে গত ২৬ জুন মন্দির স্থায়ী কমিটির সভাপতি...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ৪র্থ বার্ষিক সাধারণ সভা আজ ৩ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরবাড়ীস্থ...