মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

‘ভিকি-ক্যাটরিনাকে নিয়ে সিনেমা বানানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার’

মহা ধুমধামে বিয়ে সেরে কাজে ফিরেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। এবার ক্যাটরিনার পালা।

নতুন কনে বলে হয়ত কিছুটা সময় নিচ্ছেন। শিগগিরই ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর চেনা রুটিনে ফিরবেন এই অভিনেত্রী – এমনটাই বিটাউনের খবর।

কিন্তু এরইমধ্যে ‘ভিক্যাট’ দম্পতিকে ঘিরে অন্য একটি খবর আলোচনায়। সদ্য বিবাহিত এ বলি জুটিকে নিয়ে বির্তকিত মন্তব্য করলেন ‘জব উই মেট’ সিনেমা খ্যাত নির্মাত ইমতিয়াজ।

বললেন, ভিকি ও ক্যাটরিনাকে নিয়ে সিনেমা বানানোর কোনো ইচ্ছা নেই তার।

এ মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন ইমতিয়াজ।

কাছে পেয়ে তার সাক্ষাৎকার নিয়েছে কলকাতার জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

সেখানেই ইমতিয়াজ এমন বক্তব্য দেন।

‘জব উই মেট’ সিনেমার সাফল্যের পর ‘জব উই মেট ২’ বানাবেন কিনা এমন প্রশ্নের মধ্যে ভিকি ও ক্যাটরিনার প্রসঙ্গ চলে আসে।

ইমতিয়াজ জানালেন, ‘জব উই মেট’ এর সিকুয়েল বানানোর কোনো ইচ্ছা নেই তার।

এর কারণ জানাতে গিয়ে হাসতে হাসতে বলেন, ‘মাথা খারাপ! শেষে মার খাব নাকি আপনাদের মতো সমালোচক আর দর্শকদের থেকে? প্রথম ছবির মতো ভাল না হলে কেউ ছেড়ে কথা বলবে না।’

এরপর সাংবাদিকের প্রশ্ন – সে সময়ের জনপ্রিয় জুটি শাহিদ-কারিনা কাপূরকে নিয়ে কাজ করেছেন। এখনকার চর্চিত দম্পতি ভিকি-ক্যাটরিনাকে নিয়ে কাজ করবেন?

জবাবে ইমতিয়াজ বলেন, ‘আমি কখনও চলতি হাওয়ায় গা ভাসাইনি। ‘জব উই মেট’ ছবিতে শাহিদ-কারিনার প্রয়োজন ছিল। তাই তাদের নেওয়া হয়। জনপ্রিয় জুটি বলে নয়। হ্যা আমি মানি, ভিকি-ক্যাটরিনা জুটি এখন ব্র্যান্ডিং। শুধু সেই কারণে তাদের নিয়ে সিনেমা বানানোর ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...